Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 premer uponnas

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

premer uponnas

৳700

প্রেম চিরন্তন ও বহুমাত্রিক। এর কোনো সংজ্ঞা হয় না। প্রেমের রূপ ও স্বরূপ এমনই বহুমাত্রিক যে এর কোনো বন্ধন নেই। এই বন্ধনহীন গ্রন্থিতে সে অবগাহন করে। প্রেমিক-প্রেমিকা এর অবগাহক। প্রেম বলতে সাধারণত নর-নারীর প্রেমকেই বুঝানো হয়ে থাকে। কিন্তু আদতে প্রেমের বহুমাত্রিকতা আরো অনেক ধরনের প্রেমকেই ছুঁয়ে যায়। যেমন আধ্যাত্মিকপ্রেম, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম ইত্যাদি। প্রাচীনকালের সাহিত্য থেকে বর্তমান সাহিত্য পর্যন্ত এসব প্রেম উপজীব্য হযেছে শিল্প-সাহিত্যে।কথাসাহিত্যিক রিজিয়া রহমান বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য কথাসাহিত্যিক। তাঁর সাতটি প্রেমের উপন্যাস নিয়ে এই গ্রন্থখানি। নর-নারীর প্রেমই মূল উপজীব্য তাঁর উপন্যাসে। তবে দেহজ প্রেমের দিকে তিনি যাননি। এক ধরনের প্ল্যাটোনিক প্রেমের ‍দিকেই তাঁর পক্ষপাত। তাঁর উপন্যাসগুলোকে সাধারণীকরণ করলে এ কথাটি সরলভাবে বলা যায়।কিন্তু উপন্যাসে উপন্যাসে বিষয়গত ব্যবধান তো রয়েছেই। যেমন পূর্বরাগের প্রেম, প্রথম প্রেম, পরকীয়া প্রেম, দাম্পত্য প্রেম, অসম বয়সী প্রেম, উত্তর যৌবনের প্রেম- এইসব।প্রেমের পরিপূর্ণতা দৈহিক মিলনেই ঘটে বলে প্রাজ্ঞজনেরা যে কথা প্রায়শঃই বলে থাকেন- রিজিয়া রহমানের উপন্যাসগুলোতে (একটি উপন্যাস ঝড়ের মুখোমুখী ছাড়া) সেই পরিণতি পায় না। তিনি চেয়েছেন প্রাক দৈহিক মিলনের সময়টুকুকে শিল্পের আঙ্গিকে ধরে রাখতে।গ্রন্থভুক্ত উপন্যাসগুলো হলো : সবুজ পাহাড়, প্রেম আমার প্রেম, ঝড়ের মুখোমুখী, হে মানব মানবী, গোলাপ তবু তুমি, বান্ধবী প্রিয়দর্শিনী এবং চন্দ্রাহত।কথাসাহিত্যিক রিজিয়া রহমানের প্রথম উপন্যাস সবুজ পাহাড়। প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালে বিচিত্রার ঈদ সংখ্যায়। বই আকারে বের হয়েছিল দুই বছর পর। প্রেম আমার উপন্যাসটি তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস। অবাক করা বিষয় হলো এই উপন্যাসের নায়ক হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নায়িকা এ যুগের এক আধুনিক তরুণী। বয়ঃসন্ধিকালে রবীন্দ্রনাথের কিশোর বয়সের একটি ছবি দেখে সেই ছবির প্রেমে পড়েছিল। তো এ বয়সের মেয়েরা সাধারণত যা করে আর কি। ছবিটি কেটে তার বইয়ের পৃষ্ঠার ফাঁকে রেখে দিয়েছিল। একটু অবকাশ পেলেই সেই ছবি বের করে সে দেখত। এই ছবিকে কেন্দ্র করে পনেরো বছরের কিশোরীর মাঝে জেগে উঠেছিল প্রথম প্রেমের আবেগ। বলার অপেক্ষা রাথে না তাদের ভেতরে প্রেম হয়ে গিয়েছিল। এবং নিশ্চিতভাবেই তা এক তরফা। অনেক বছর পর সে যখন সুখী জীবন যাপন করছে তখন স্বামীর সাথে রংপুরে যাওয়ার পথে এক দুর্বিপাকে পড়ে এক রাত কাটাতে হয় শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়িতে। সে-বাড়িতে গভীর রাতে যখন তাঁর স্বামী বন্ধুকে নিয়ে প্ল্যানচেটে বসে রবিঠাকুরের আত্মাকে হাজির করার চেস্টা করছে, তরুণী তখন রবীন্দ্রনাথের ছবির দিকে তাকিয়ে ফিরে পায় তার কৈশরের প্রথম প্রেমকে। তুমুল জোসনা আর তোলপাড় করা হাওয়ার মধ্যে হেঁটে হেঁটে ছবির রবীন্দ্রনাথের সুন্দর সজীব চোখে তাকিয়ে অস্ফূট স্বরে উচ্চারণ করে— আমি তোমার প্রেমে পড়েছিলাম।রিজিয়া রহমানের সাতটি প্রেমের উপন্যাস সাত রকমের। বইটি পড়লে যেমন পাওয়া যায় উপন্যাসের বহুমাত্রিকতা তেমনি উপভোগ করা যায় বহুমাত্রিক প্রেমের ভিন্ন আবেশ।..

  • Brand: Ittadi Grantho Prokash
  • Product Code: Ittadi
  • Availability: In Stock
  • Author Name: Rizia Rahman ,
  • ISBN: 9789849046882
  • Total Pages: 488
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2019
  • Publication Date: 2021-09-17

প্রেম চিরন্তন ও বহুমাত্রিক। এর কোনো সংজ্ঞা হয় না। প্রেমের রূপ ও স্বরূপ এমনই বহুমাত্রিক যে এর কোনো বন্ধন নেই। এই বন্ধনহীন গ্রন্থিতে সে অবগাহন করে। প্রেমিক-প্রেমিকা এর অবগাহক। প্রেম বলতে সাধারণত নর-নারীর প্রেমকেই বুঝানো হয়ে থাকে। কিন্তু আদতে প্রেমের বহুমাত্রিকতা আরো অনেক ধরনের প্রেমকেই ছুঁয়ে যায়। যেমন আধ্যাত্মিকপ্রেম, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম ইত্যাদি। প্রাচীনকালের সাহিত্য থেকে বর্তমান সাহিত্য পর্যন্ত এসব প্রেম উপজীব্য হযেছে শিল্প-সাহিত্যে।
কথাসাহিত্যিক রিজিয়া রহমান বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য কথাসাহিত্যিক। তাঁর সাতটি প্রেমের উপন্যাস নিয়ে এই গ্রন্থখানি। নর-নারীর প্রেমই মূল উপজীব্য তাঁর উপন্যাসে। তবে দেহজ প্রেমের দিকে তিনি যাননি। এক ধরনের প্ল্যাটোনিক প্রেমের দিকেই তাঁর পক্ষপাত। তাঁর উপন্যাসগুলোকে সাধারণীকরণ করলে এ কথাটি সরলভাবে বলা যায়।কিন্তু উপন্যাসে উপন্যাসে বিষয়গত ব্যবধান তো রয়েছেই। যেমন পূর্বরাগের প্রেম, প্রথম প্রেম, পরকীয়া প্রেম, দাম্পত্য প্রেম, অসম বয়সী প্রেম, উত্তর যৌবনের প্রেম- এইসব।
প্রেমের পরিপূর্ণতা দৈহিক মিলনেই ঘটে বলে প্রাজ্ঞজনেরা যে কথা প্রায়শঃই বলে থাকেন- রিজিয়া রহমানের উপন্যাসগুলোতে (একটি উপন্যাস ঝড়ের মুখোমুখী ছাড়া) সেই পরিণতি পায় না। তিনি চেয়েছেন প্রাক দৈহিক মিলনের সময়টুকুকে শিল্পের আঙ্গিকে ধরে রাখতে।
গ্রন্থভুক্ত উপন্যাসগুলো হলো : সবুজ পাহাড়, প্রেম আমার প্রেম, ঝড়ের মুখোমুখী, হে মানব মানবী, গোলাপ তবু তুমি, বান্ধবী প্রিয়দর্শিনী এবং চন্দ্রাহত।
কথাসাহিত্যিক রিজিয়া রহমানের প্রথম উপন্যাস সবুজ পাহাড়। প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালে বিচিত্রার ঈদ সংখ্যায়। বই আকারে বের হয়েছিল দুই বছর পর। প্রেম আমার উপন্যাসটি তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস। অবাক করা বিষয় হলো এই উপন্যাসের নায়ক হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নায়িকা এ যুগের এক আধুনিক তরুণী। বয়ঃসন্ধিকালে রবীন্দ্রনাথের কিশোর বয়সের একটি ছবি দেখে সেই ছবির প্রেমে পড়েছিল। তো এ বয়সের মেয়েরা সাধারণত যা করে আর কি। ছবিটি কেটে তার বইয়ের পৃষ্ঠার ফাঁকে রেখে দিয়েছিল। একটু অবকাশ পেলেই সেই ছবি বের করে সে দেখত। এই ছবিকে কেন্দ্র করে পনেরো বছরের কিশোরীর মাঝে জেগে উঠেছিল প্রথম প্রেমের আবেগ। বলার অপেক্ষা রাথে না তাদের ভেতরে প্রেম হয়ে গিয়েছিল। এবং নিশ্চিতভাবেই তা এক তরফা। অনেক বছর পর সে যখন সুখী জীবন যাপন করছে তখন স্বামীর সাথে রংপুরে যাওয়ার পথে এক দুর্বিপাকে পড়ে এক রাত কাটাতে হয় শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়িতে। সে-বাড়িতে গভীর রাতে যখন তাঁর স্বামী বন্ধুকে নিয়ে প্ল্যানচেটে বসে রবিঠাকুরের আত্মাকে হাজির করার চেস্টা করছে, তরুণী তখন রবীন্দ্রনাথের ছবির দিকে তাকিয়ে ফিরে পায় তার কৈশরের প্রথম প্রেমকে। তুমুল জোসনা আর তোলপাড় করা হাওয়ার মধ্যে হেঁটে হেঁটে ছবির রবীন্দ্রনাথের সুন্দর সজীব চোখে তাকিয়ে অস্ফূট স্বরে উচ্চারণ করে— আমি তোমার প্রেমে পড়েছিলাম।
রিজিয়া রহমানের সাতটি প্রেমের উপন্যাস সাত রকমের। বইটি পড়লে যেমন পাওয়া যায় উপন্যাসের বহুমাত্রিকতা তেমনি উপভোগ করা যায় বহুমাত্রিক প্রেমের ভিন্ন আবেশ।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good