Ashik Bin Rahim

আশিক বিন রহিম। জন্ম ১৯৮৭ সনের ২৫ নভেম্বর চাঁদপুর শহরের পুরাণবাজারে। পিতা মরহুম আ. রহিম শেখ, মাতা বেগম ফয়জুননেছা। পেশায় সাংবাদিক। গল্প, কবিতা, ফিচার ও ভ্রমণ কাহিনী লেখার পাশাপাশি সম্পাদনা করছেন কবিতার কাগজ তরী। শিল্প-সাহিত্যের সংগঠন ‘সাহিত্য মঞ্চ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। অভিনয় করেছেন মঞ্চ নাটকে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন, সাহিত্য একাডেমী চাঁদপুর পুরস্কার, নাগরীক বার্তা লেখক সম্মাননা, নতুন কুঁড়ি লেখক সম্মাননা, চতুরঙ্গ ইলিশ উৎসব পুরস্কার, ফরিদগঞ্জ লেখক ফোরাম পুরস্কার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পুরস্কার, চাঁদপুর কণ্ঠ লেখক সম্মাননা, পাঠক সংবাদ সম্মাননা, মোহনবাঁশী ছড়া উৎসব পুরস্কার, শিল্পকলা একাডেমির স্বরচিত কবিতা পাঠ পুরস্কার, ছায়াবানি মিডিয়া কমিউনেকেশন সম্মাননা (লিটলম্যাগ সম্পাদনায়) এবং ফটোগ্রাফিতে বাফজএ চাঁদপুর পুরস্কার ও চতুরঙ্গ পুরস্কার। প্রকাশিত গ্রন্থ : পদ্মপ্রয়াণ (কবিতা), চাঁদপুরের চাঁদমুখ (গবেষণা)
Jal o Joler Akhyan
পরিবার পাবলিকেশন্স কর্তৃক আয়েজিত ‘তারুণ্যের সন্ধানে’ প্রতিযোগিতার নির্বাচিত ‘জাল ও জলের আখ্যান’। মানবজীবনের পরতে পরতে লুকিয়ে আছে হাসি-আনন্দ আর সুখ-দ..
৳120 ৳160
ISBN: 9789849496014Total Pages:80
Edition:1st
Book Language:Bangla
Available Book Formats:Hard Cover
Year:2020
Publication Date:2020-02-10

