Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Mohandho Poribrajok

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Mohandho Poribrajok

৳100

একজন কবি, একজন শিল্পী। নানা ঘটনার মধ্য দিয়ে একদিন নিজেদের আবিষ্কার করে রাজধানী ঢাকা শহরে ওরা বসবাস করছে। জন্মসূত্রে দুজনই চট্টলাবাসী। কাসিন্দুপুরের চিত্রকর অনু সেন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে এসেছে রাজধানীতে। জীবনকে উপভোগ করে করে এক সময় খুঁজে পায় সুলতানের কৃষককে। ছুঁতে চায় মাতিস, পিকাসো, জয়নুল। সবাই অনু সেনকে চেনে। প্রতিশ্রুতিশীল চিত্রকর হিসেবে পরিচিত। এ সময় জুটে যায় কবি খালিদ চৌধুরী। ও এসেছে কক্সবাজার থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কিলিং মিশনে জড়িয়ে দু বছর জেল খেঁটে সোজা ঢাকা শহরে। তরুণ কবি। কলেজে পড়াকালীন বিতর্কিত কিছু কবিতা লিখে দেশজোড়া খ্যাতি অর্জন। খালিদ চৌধুরী অন্যধারার কবি। যে কবিতায় মগ্নতা র‌্যাবো’র ধোঁয়াশা সন্ধ্যেবেলা, রিলকের গোলাপ, রবীবাবুর জীবনদেবতা, নাজিমের উদাত্ত কণ্ঠস্বর, নজরুলের প্রেম। মোহান্ধ লিপ্সা এ দুজনকে ফেলে দিয়েছে অলীক ভুবনে। যেখান থেকে মানুষের মোহমুক্তির সম্ভাবনা খুব কম। বোহেমিয়ান শিল্পী-কবির যুগল অবস্থান থেকে নির্মিত হয় জীবন এবং শিল্পের বহুমাত্রিক বারান্দা। কবির আরাধ্য বোদলেয়ার সঙ্গে ক্যাফেতে বসে আছে। কাসিন্দুপুরের মেঘলা আকাশের ছবি আঁকতে অনু সেন কর্ণফুলীর মোহনায় ধ্যানস্ত বকের মতো বসে থাকে। এই নিয়ে কবি ও কথাশিল্পী আলমগীর রেজা চৌধুরী’র ‘মোহান্ধ পরিব্রাজক’।..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 9274933
  • Availability: In Stock
  • Author Name: Alamgir Reza Chowdhury ,
  • ISBN: 9789849274933
  • Total Pages: 64
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2017

একজন কবি, একজন শিল্পী। নানা ঘটনার মধ্য দিয়ে একদিন নিজেদের আবিষ্কার করে রাজধানী ঢাকা শহরে ওরা বসবাস করছে। জন্মসূত্রে দুজনই চট্টলাবাসী। কাসিন্দুপুরের চিত্রকর অনু সেন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে এসেছে রাজধানীতে। জীবনকে উপভোগ করে করে এক সময় খুঁজে পায় সুলতানের কৃষককে। ছুঁতে চায় মাতিস, পিকাসো, জয়নুল। সবাই অনু সেনকে চেনে। প্রতিশ্রুতিশীল চিত্রকর হিসেবে পরিচিত। এ সময় জুটে যায় কবি খালিদ চৌধুরী। ও এসেছে কক্সবাজার থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কিলিং মিশনে জড়িয়ে দু বছর জেল খেঁটে সোজা ঢাকা শহরে। তরুণ কবি। কলেজে পড়াকালীন বিতর্কিত কিছু কবিতা লিখে দেশজোড়া খ্যাতি অর্জন। খালিদ চৌধুরী অন্যধারার কবি। যে কবিতায় মগ্নতা র‌্যাবো’র ধোঁয়াশা সন্ধ্যেবেলা, রিলকের গোলাপ, রবীবাবুর জীবনদেবতা, নাজিমের উদাত্ত কণ্ঠস্বর, নজরুলের প্রেম। মোহান্ধ লিপ্সা এ দুজনকে ফেলে দিয়েছে অলীক ভুবনে। যেখান থেকে মানুষের মোহমুক্তির সম্ভাবনা খুব কম। বোহেমিয়ান শিল্পী-কবির যুগল অবস্থান থেকে নির্মিত হয় জীবন এবং শিল্পের বহুমাত্রিক বারান্দা। কবির আরাধ্য বোদলেয়ার সঙ্গে ক্যাফেতে বসে আছে। কাসিন্দুপুরের মেঘলা আকাশের ছবি আঁকতে অনু সেন কর্ণফুলীর মোহনায় ধ্যানস্ত বকের মতো বসে থাকে। এই নিয়ে কবি ও কথাশিল্পী আলমগীর রেজা চৌধুরী’র ‘মোহান্ধ পরিব্রাজক’।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Alamgir Reza Chowdhury
Alamgir Reza Chowdhury
জন্ম : ১০ মার্চ ১৯৫৫, টাংগাইলবিংশ শতাব্দীর সত্তর দশকের কবি ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী’র জন্ম টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ার সম্ভ্রান্ত ও সংস্কৃতি চেতনালব্ধ পরিবারে। জীবনভর তাঁর চেতনায় ছায়াপাত করেছে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষের সম্প্রীতির পরম্পরা। তিনি পছন্দ করেন মানুষের হৃদয়তাপ, হাসি আর আনন্দ। সঙ্গে ব্যথিতও হন তাদের জীবনঘনিষ্ঠ বেদনায়।আলমগীর রেজা চৌধুরী সর্বোপরি ভালোবাসেন মানুষ। আর মানুষের সরল ভালোবাসা। নানান রঙের মানুষ নিয়েই গড়ে ওঠে তাঁর লেখার জগত। শিক্ষায় স্নাতকোত্তর, রয়েছে বয়ন শিল্পের উপর উচ্চতর শিক্ষা। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। কিন্তু বোহেমিয়ান স্বভাব তাঁকে কোথাও স্থির হতে দেয়নি। বেঙ্গল ইন্ডিগো লিমিটেড-এর কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন দীর্ঘ এক যুগের উপর। বর্তমানে দৈনিক ভোরের পাতা’র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।সাহিত্যমহলে আলমগীর রেজা চৌধুরী একটি প্রতিষ্ঠিত নাম। তিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প ,অনুবাদ ও নানান ধরনের প্রবন্ধ-নিবন্ধ রচনায় ফলবান। বাংলাদেশ ও বিশ্ব মানবতার প্রতি নিষ্ঠতা নিয়েই তাঁর লেখালেখির ভুবন। স্ত্রী রিনি রেজা চৌধুরী, কন্যা নুশরাত তামান্না চৌধুরী মিমি ও পুত্র অরিন্দম খালিদ চৌধুরী রূপম’কে নিয়ে তাঁর পারিবারিক জীবন।   শখ : বইপড়া, ভ্রমণ, ক্রিকেট প্রকাশিত গ্রন্থ সংখ্যাঃ পঞ্চাশ