Duhshahosik Ovijane Opu
৳120
৳160
অপু। অপু আনোয়ার। ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ক্লাশের সবার সাথে কক্সবাজার বেড়াতে এসে লিফটে চড়ে চলে গেলো মহাশূন্যে। মহা অবাক অপু। মহাশূন্যে ওর মতো ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের স্পেসশিপ নিয়ে ঘুরাফেরা করছে। পরিচয় হবার পর অপু উঠে এলো সিম্ফনির স্পেসশিপে। উড়ার এক পর্যায়ে চলে গেলো এভারগ্রিন আইল্যান্ড নামের এক দ্বীপে। দ্বীপটায় ওর বয়সী অনেক শিশু-ওদের আচরণ কেমন যেনো রোবোটের মতো। ওরা কি রোবোট? ঐ দ্বীপে বিজ্ঞানী প্রফেসর আজমত আলীকে দেখে অপু খুব খুশি হয়ে উঠলো। বেশ কিছুদিন আগে এই বিজ্ঞানী ভয়াবহ বন্যার সময় ওদের রক্ষা করেছিলেন (অপু সিরিজ-৫: জলের সাথে অপুর যুদ্ধ)।প্রফেসর আজমত আলী অপুকে পেয়ে খুশি হলেন খুউব। মঙ্গলগ্রহে বসতি স্থাপনে সহযোগিতা করার জন্য প্রফেসর রোবোটগুলোকে লালনপালন করছেন। কিন্তু প্রফেসর আজমত আলীর একসময়ের ঘনিষ্ট বন্ধু বর্তমানে চিরশত্রু আমেরিকা যুক্তরাষ্ট্রের চৌকস বিজ্ঞানী প্রফেসর রবার্ট ডি সিলভা প্রফেসর আজমত আলীর অবস্থান সনাক্ত করে প্রথমে আক্রমণ করলেন বুদ্ধিবৃত্তিক। এরপর চলতে থাকলো দুই বিজ্ঞানীর মহাশূন্যে আক্রমণ পাল্টাআক্রমণ। একসময় অপুকেও হতে হলো রোবোট। এটা অপু সিরিজের ৬ নম্বর বই।..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496267
- Availability: In Stock
- Author Name: Rana Zaman ,
- ISBN: 9789849496267
- Total Pages: 64
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Duhshahosik Ovijane Opu
অপু। অপু
আনোয়ার। ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ক্লাশের সবার সাথে কক্সবাজার বেড়াতে
এসে লিফটে চড়ে চলে গেলো মহাশূন্যে। মহা অবাক অপু। মহাশূন্যে ওর মতো ছেলে-মেয়েরা
বিভিন্ন ধরনের স্পেসশিপ নিয়ে ঘুরাফেরা করছে। পরিচয় হবার পর অপু উঠে এলো সিম্ফনির
স্পেসশিপে। উড়ার এক পর্যায়ে চলে গেলো এভারগ্রিন আইল্যান্ড নামের এক দ্বীপে।
দ্বীপটায় ওর বয়সী অনেক শিশু-ওদের আচরণ কেমন যেনো রোবোটের মতো। ওরা কি রোবোট? ঐ দ্বীপে বিজ্ঞানী প্রফেসর আজমত আলীকে দেখে অপু খুব খুশি হয়ে উঠলো। বেশ
কিছুদিন আগে এই বিজ্ঞানী ভয়াবহ বন্যার সময় ওদের রক্ষা করেছিলেন (অপু সিরিজ-৫: জলের
সাথে অপুর যুদ্ধ)।
প্রফেসর আজমত
আলী অপুকে পেয়ে খুশি হলেন খুউব। মঙ্গলগ্রহে বসতি স্থাপনে সহযোগিতা করার জন্য
প্রফেসর রোবোটগুলোকে লালনপালন করছেন। কিন্তু প্রফেসর আজমত আলীর একসময়ের ঘনিষ্ট
বন্ধু বর্তমানে চিরশত্রু আমেরিকা যুক্তরাষ্ট্রের চৌকস বিজ্ঞানী প্রফেসর রবার্ট ডি
সিলভা প্রফেসর আজমত আলীর অবস্থান সনাক্ত করে প্রথমে আক্রমণ করলেন বুদ্ধিবৃত্তিক।
এরপর চলতে থাকলো দুই বিজ্ঞানীর মহাশূন্যে আক্রমণ পাল্টাআক্রমণ। একসময় অপুকেও হতে
হলো রোবোট।
এটা অপু
সিরিজের ৬ নম্বর বই।
মোঃ সামছুজ্জামান ভূইয়া। সরকারের যুগ্ম-সচিব। রানা জামান নামে লিখছেন। ছোটবেলা থেকেই লিখে আসছেন। বিলুপ্ত সাপ্তাহিক যায়যায়দিন, বাংলাবাজার পত্রিকা, যুগান্তর, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, খবরপত্র, নওরোজ, একাত্তর, ভারতবিচিত্রা ইত্যাদি এবং শিশু পত্রিকা যেমন শিশু একাডেমির পত্রিকা শিশু, ইসলামিক ফাউণ্ডেশনের সবুজপাতা, ইত্যাদি সাহিত্য পত্রিকায়গুলোয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার গল্প-কবিতা-ছড়া ইত্যাদি ছাপা হচ্ছে। ইদানিং গান ও নাটক লিখছেন। উল্লেখযোগ্য প্রকাশিত বই: বৃক্ষমানব(সায়েন্স ফিকশান); রক্ত বিধৌত অরুণোদয় ও উত্তাল একাত্তর(মুক্তি যুদ্ধের উপন্যাস); শায়ক বেঁধা পাখি, পুষি বেড়ালের বিদ্রোহ, ক্রীড়নক ও একজন জাহেদ আলি(গল্প); ভালবাসা ডট কম(কবিতা); তোমার নয়ন কাকচক্ষু জল(সনেট); ছায়া চোষে কায়া(বড়দের ছড়া) ইত্যাদি। তিনি ছটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ও দুটি গল্পগ্রন্থ লিখেছে; আরো লিখছেন। তাঁর গল্পগুলোয় কোন গতানুগতিকতা নেই। একটা বিশেষ ধরনের ব্যতিক্রম লক্ষ করা যায় গল্পগুলোয় যা সাধারণত: লেখকরা লিখতে চান না। উপন্যাসে বিরহ প্রকট। কবিতায় কারো ছায়া নেই এবং বড়দের ছড়া রাজনৈতিক।সম্মাননা প্রাপ্তি: বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা-কেন্দ্র: ২০০৭অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুর: ২০০৭কবি বেগম বদরুন্নেসা আলী পুরস্কার: ২০০৮।সাহিত্য সংগঠন অনুপ্রাস, বাংলাদেশ লেখক পরিষদ, কথা সাহিত্য কেন্দ্রের সদস্য; লেখক বাংলা একাডেমির আজীবন সদস্য।

