Noborage noboanonde
নবরাগে_নবআনন্দে—বিশিষ্ট কবি ও নির্ঝরতুল্য গদ্যকার বেলাল চৌধুরীর গদ্যগ্রন্থ। স্মৃতির সংশ্লেষণ আর বিশ্লেষণের ঋদ্ধিতে তিনি এক নিরুপম শিল্পঝরোকার মুখোমুখি করেছেন আমাদের। সাহিত্যের অন্ধিসন্ধি থেকে শুরু করে রাজনীতি-সংগীত-সংবাদিকতা-পুস্তক পর্যালোচনা এমনকি আলোকচিত্রও এই গ্রন্থের আলোচ্য। গুরুভার বিষয় যেমন বেলাল চৌধুরী রসেবশে আনন্দ-ভোজ্য করে পাঠকের পাতে তুলে দেন তেমনি দূর-ইতিহাসের নানা জরুরি তথ্য এখানে সমাবেশিত হয় সমকালীন তরঙ্গ-বিভায়। কিছু আপনজনের প্রয়াণে যেমন ব্যথানীল ছোপ পড়েছে কয়েকটি গদ্যের তনুকাঠামোয় তেমনি সমস্ত দুঃখমৃত্যুজরা অতিক্রম করে জীবন ও শিল্পকে আনন্দরাগে আবিষ্কারের সতত-সত্যও ধরা থাকল এর পৃষ্ঠায় পৃষ্ঠায়। অতঃপর নবরাগে নবআনন্দে দীপিত অভিজ্ঞানের জন্ম দিক আমাদের অন্তরমহলে।..
- Brand: Ittadi Grantho Prokash
- Product Code: Ittadi
- Availability: In Stock
- Publication Date: 2021-09-16
