Luijale
এক হয় ফর্ম, আরেক হয় স্টাইল, আর হয় বিষয়। দুই বাংলার কবিতায় এই মুহূর্তে এই তিনটি দিক নিয়ে বিস্তর ভুল বোঝাবুঝি আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের কবিতায় ফর্মের বাড়াবাড়ি, বাংলাদেশের কবিতায় আবেগদীপ্ত বিষয়ের প্রতি ঝোঁক, এবং উভয় ভূখণ্ডেই স্টাইলের প্রতি এক অচেতন উদাসীনতা। এর মধ্যে একজন কবিকে দেখছি, তিনি এই তিনটি দিকের কোনোটির প্রতিই আলাদা মনোযোগ দিচ্ছেন না। লেখার সামগ্রিক উল্লাসে লিখছেন, লেখার সর্বগ্রাসী দুঃখে তাঁর লেখাগুলো হয়ে চলেছে। স্বভাবকবির কাঁচা অবস্থা এই কবির কেটে গেছে দ্রুত, শিক্ষিত কবির যান্ত্রিক দক্ষতা তাঁকে স্পর্শ করেনি। যে গ্রাম, যে হাওয়া বাংলা কবিতা থেকে অনেক দূরে ঘুরছিল, মাহমুদ নোমান তাকে সাদরে ডেকে এনেছেন নিজের কবিতায়। নাগরিক ভান এবং ভনিতার বাইরে তাঁর কবিতা, অথচ, আশ্চর্য সাবলীল ও সপ্রতিভ। তিনি আবহমান বাংলার পল্লিজীবনের অন্তর্গত এক প্রাণবন্ত কবি, যাঁর বুকে কাঁটাতার ছিন্ন হয়েছে, কিন্তু আকাশে উড্ডীন কোনো বকপাখির ডানা ছিঁড়ে যাওয়ার ত্রাস আছে লেগে। আমার অনুরোধ, মাহমুদ নোমানের এই বইটি পড়ুন। আপনার জীবনে একটা ঘটনা হোক এই বই।। (অনুপম মুখোপাধ্যায়। ভারত) ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9343288
- Availability: In Stock
Tags: Luijale
এক হয় ফর্ম, আরেক হয় স্টাইল, আর হয় বিষয়। দুই বাংলার কবিতায় এই মুহূর্তে এই তিনটি দিক নিয়ে বিস্তর ভুল বোঝাবুঝি আমি লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের কবিতায় ফর্মের বাড়াবাড়ি, বাংলাদেশের কবিতায় আবেগদীপ্ত বিষয়ের প্রতি ঝোঁক, এবং উভয় ভূখণ্ডেই স্টাইলের প্রতি এক অচেতন উদাসীনতা। এর মধ্যে একজন কবিকে দেখছি, তিনি এই তিনটি দিকের কোনোটির প্রতিই আলাদা মনোযোগ দিচ্ছেন না। লেখার সামগ্রিক উল্লাসে লিখছেন, লেখার সর্বগ্রাসী দুঃখে তাঁর লেখাগুলো হয়ে চলেছে। স্বভাবকবির কাঁচা অবস্থা এই কবির কেটে গেছে দ্রুত, শিক্ষিত কবির যান্ত্রিক দক্ষতা তাঁকে স্পর্শ করেনি। যে গ্রাম, যে হাওয়া বাংলা কবিতা থেকে অনেক দূরে ঘুরছিল, মাহমুদ নোমান তাকে সাদরে ডেকে এনেছেন নিজের কবিতায়। নাগরিক ভান এবং ভনিতার বাইরে তাঁর কবিতা, অথচ, আশ্চর্য সাবলীল ও সপ্রতিভ। তিনি আবহমান বাংলার পল্লিজীবনের অন্তর্গত এক প্রাণবন্ত কবি, যাঁর বুকে কাঁটাতার ছিন্ন হয়েছে, কিন্তু আকাশে উড্ডীন কোনো বকপাখির ডানা ছিঁড়ে যাওয়ার ত্রাস আছে লেগে। আমার অনুরোধ, মাহমুদ নোমানের এই বইটি পড়ুন। আপনার জীবনে একটা ঘটনা হোক এই বই।। (অনুপম মুখোপাধ্যায়। ভারত)
