Nirmata Tareque Masud
বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম স্বাধীন নির্মাতা তারেক মাসুদ। তাঁর চলচ্চিত্রে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ ও সমাজ-সংস্কৃতির বহুমাত্রিক অন্বেষণ অনুধাবন করা যায়। বস্তুত, রাষ্ট্রীয় বাস্তবতায় বাঙালি জাতীয়তাবাদ এবং নৃতাত্ত্বিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জাতীয়তাবাদ, বাঙালির অসাম্প্রদায়িক চেতনা এবং প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডে বহমান মরমি ও সুফিবাদ প্রভৃতির প্রপঞ্চের বীক্ষণ তাঁর মানস এবং চলচ্চিত্রের দার্শনিক ভিত্তি গঠনে ক্রিয়াশীল। অকালপ্রয়াত নির্মাতা তারেক মাসুদের জীবনও বহুবর্ণিল আভায় উদ্ভাসিত। জীবনের নানা প্রবাহে সুখ-দুঃখ, কষ্ট-যন্ত্রণা, আনন্দ-বেদনাকে ঘিরেই হয়ে ওঠেছেন একজন তারেক মাসুদ; যা তাঁর জীবন এবং তাঁর নির্মিত আত্মজৈবনিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ পর্যবেক্ষণেও অনুমেয়। তাই তারেক মাসুদের জীবন ও কর্মকেন্দ্রিক গবেষণামূলক কর্ম অত্যন্ত জরুরি হয়ে পড়ে। শারমিন রহমানকৃত ‘নির্মাতা তারেক মাসুদ’ গ্রন্থটি এই পর্যবেক্ষণে একটি পালক হিসেবে যুক্ত হওয়ার দাবি রাখে।শারমিন রহমান একজন শিক্ষক ও লেখক। তিনি সহজ, সরল ভাষায় তারেক মাসুদের জীবন নির্মাণ করার চেষ্টা করেছেন। পাশাপাশি তারেক মাসুদের অনালোকিত ‘গীতিকার সত্তা’র পর্যবেক্ষণ করেছেন। আবার তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্রসমূহের পরিচয়ও বিবৃত করেছেন। এই কাজটি করতে গিয়ে তিনি তারেক মাসুদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেছেন, বিজ্ঞজনের লেখাসমূহেরও সহযোগিতা নিয়েছেন। শ্রমসাধ্য এই গ্রন্থ শতভাগ ত্রুটিহীন না হলেও পাঠক, সমালোচক মহলে গ্রহণযোগ্যতা পাবে বলেই বিশ্বাস।..
- Brand: PENCIL PUBLICATIONS
- Product Code: P-21-20
- Availability: In Stock
- Author Name: Sharmin Rahman ,
- ISBN: 978-984-95540-0-4
- Total Pages: 144
- Edition: March 2021
- Book Language: Bangla
- Available Book Formats:Hardcover
- Year: 2021
- Publication Date: 2021-03-18
