Nokshikantha
নকশীকাঁথার প্রতি অমোঘ আকর্ষণ- স্বাভাবিকভাবেই প্রতিটি শৌখিন মানুষের অন্তরের অন্তঃস্থলে বিদ্যমান। এটি যে নিছক একটি কাঁথা তা নয়। বরং কাঁথাকে ক্যানভাস বানিয়ে রঙ-বেরঙের সুতোয় মোড়া ছোট ছোট গল্পের এক বিশাল পটভূমি। সুঁই-সুতোর নিখুঁত ফোঁড়ের সমন্বয়ে রচিত নকশীকাঁথার ভাঁজে ভাঁজে নিহিত থাকে বাংলার নারীদের অনেক না বলা কথা, স্বপ্ন এবং আবেগের নিদারুণ অস্তিত্ব। ‘নকশীকাঁথা’র সূক্ষ কারুকার্যে পঁয়ত্রিশজন গল্পকারের গল্পগুলো একটি নির্দিষ্ট জনরায় সীমাবদ্ধ না থেকে; আলাদা আলাদা পটভূমিতে পঁয়ত্রিশটি ভিন্ন স্বাদের কাহিনীরূপে চমকপ্রদ মলাটের অভ্যন্তরে অত্যন্ত যত্নসহকারে ফুটে উঠেছে। এখানে যেমন স্থান করে নিয়েছে সমাজে বয়ে চলা জীবনকাহিনীর আবেশে গুরুত্বপূর্ণ বার্তা সংবলিত সামাজিক ছোট গল্প, তেমন আছে হরর এবং ফ্যান্টাসি থ্রিলারের স্বাদ, কল্পবিজ্ঞানের কাল্পনিক আখ্যান আর রম্যগল্পের সমারোহ। কাঁথার ভাঁজে লুকিয়ে থাকা গল্পগুলোই বইয়ের পাতার পরতে পরতে নিপাট বুনন এবং পরিপাটি সাজ-সজ্জার মাধ্যমে নিবদ্ধ হয়েছে এখানে। ‘নকশীকাঁথা’ সেলাই করার সময় বাড়িতে বাড়িতে যেরকম উৎসবের সম্মিলন ঘটে তেমনি এই বইটি খোলামাত্র; চমৎকারভাবে উপস্থাপিত কাহিনীসমূহের মোহময় ঘোরে নিঃসন্দেহে আনুষ্ঠানিক একটা আমেজে মেতে উঠবেন সমস্ত পাঠক। ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 02092021
- Availability: In Stock
- Author Name: Sushmita Zafar ,
- Total Pages: 275
- Edition: Pre-Order
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2021
- Publication Date: 2021-09-02
Tags: Nokshikantha
নকশীকাঁথার প্রতি অমোঘ আকর্ষণ- স্বাভাবিকভাবেই প্রতিটি শৌখিন মানুষের অন্তরের অন্তঃস্থলে বিদ্যমান।
এটি যে নিছক একটি কাঁথা তা নয়।
বরং কাঁথাকে ক্যানভাস বানিয়ে রঙ-বেরঙের সুতোয় মোড়া ছোট ছোট গল্পের এক বিশাল
পটভূমি।
সুঁই-সুতোর নিখুঁত ফোঁড়ের সমন্বয়ে রচিত নকশীকাঁথার ভাঁজে ভাঁজে নিহিত থাকে বাংলার নারীদের অনেক না বলা কথা, স্বপ্ন এবং আবেগের নিদারুণ অস্তিত্ব।
‘নকশীকাঁথা’র সূক্ষ কারুকার্যে পঁয়ত্রিশজন গল্পকারের গল্পগুলো একটি নির্দিষ্ট জনরায় সীমাবদ্ধ না থেকে; আলাদা আলাদা পটভূমিতে পঁয়ত্রিশটি ভিন্ন স্বাদের কাহিনীরূপে চমকপ্রদ মলাটের অভ্যন্তরে অত্যন্ত যত্নসহকারে ফুটে উঠেছে।
এখানে যেমন স্থান করে নিয়েছে সমাজে বয়ে চলা জীবনকাহিনীর আবেশে গুরুত্বপূর্ণ বার্তা সংবলিত সামাজিক ছোট গল্প, তেমন আছে হরর এবং ফ্যান্টাসি থ্রিলারের স্বাদ, কল্পবিজ্ঞানের কাল্পনিক আখ্যান আর রম্যগল্পের সমারোহ।
কাঁথার ভাঁজে লুকিয়ে থাকা গল্পগুলোই বইয়ের পাতার পরতে পরতে নিপাট বুনন এবং পরিপাটি সাজ-সজ্জার মাধ্যমে নিবদ্ধ হয়েছে এখানে।
‘নকশীকাঁথা’ সেলাই করার সময় বাড়িতে বাড়িতে যেরকম উৎসবের সম্মিলন ঘটে তেমনি এই বইটি খোলামাত্র; চমৎকারভাবে উপস্থাপিত কাহিনীসমূহের মোহময় ঘোরে নিঃসন্দেহে আনুষ্ঠানিক একটা আমেজে মেতে উঠবেন সমস্ত পাঠক।
মাত্র ৬ বছর বয়সে একটু একটু করে খবরের কাগজ ও গল্পের বই পড়তে শেখা। সে সময় টেলিভিশনের এক নাটক দেখে অনুপ্রাণিত হয়ে হােমওয়ার্ক খাতায় ছড়া, কবিতা, টুকরাে গল্প লেখার সূত্রপাত। জন্ম ১১ ডিসেম্বর। স্থায়ী নিবাস ফরিদপুর হলেও শৈশব-কৈশাের কেটেছে ঢাকাতেই। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে এমবিবিএস শেষ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ থেকে। স্নাতকোত্তরে ‘জনস্বাস্থ্য নিয়ে পড়াশােনা করেছেন নিপসম-এ। চিকিৎসা দেয়ার পাশাপাশি শিক্ষকতাতেও সমান আগ্রহ। বিভিন্ন সমাজসেবামূলক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ভবিষ্যতে শিশু ও নারীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করার আগ্রহ রয়েছে। ১৯৯৯ সালে দৈনিক ইত্তেফাক এর ‘কচি-কাঁচার আসর’-এ প্রথম ছড়া এবং একই বছর দৈনিক প্রথম আলাে’র ‘গােল্লাছুট’-এ প্রথম গল্প প্রকাশিত হয়েছিল। তারপর একে একে লিখে চলছেন আরাে অনেক গল্প, কবিতা, ছড়া, ফিচার, ভ্রমণ কাহিনী, রম্য...

