piRone piRito jibon
পীড়ন আসলে পুলিশের পেশা থেকেই আসে। দৈনন্দিন দায়িত্ব পালনকালে প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকের পরিস্থিতি গতকালকের পরিস্থিতির চেয়েও আলাদা আর আগামীকালের পরিস্থিতি সম্পর্কে আজ হয়তো অনুমান করা যাবে কিন্তু মিল থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। আসলে পেশার ঝুঁকিই পীড়নের অন্যতম উৎস।‘পীড়নে পীড়িত জীবন’ গ্রন্থটি চিরায়ত বাংলার এক অনন্য বৈশিষ্ট্য সন্তানের ভবিষ্যত বিনির্মাণে মা-বাবার আত্মত্যাগ ও উৎকন্ঠার সচিত্র স্বরূপ। লেখক শৈশবস্মৃতিকে অবলম্বন করে অন্বেষণ করতে চান সামাজিক মানুষ-জীবনের বাঁচার রসদ। পারিবারিক অনুশাসন, আনুষ্ঠানিক শিক্ষা ও পেশাগত জীবনের ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে অন্বিত সামাজিক জীবনবোধের অনন্য প্রতিফলন ঘটেছে তার অতন্দ্র লেখনীতে। পেশাগত বিচিত্র অভিজ্ঞতার আলোকে এ গ্রন্থে চিত্রিত হয়েছে খুব নিকট হতে প্রত্যক্ষ করা হলি আর্টিসানের প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে কৌশলগত ব্যবস্থাপনা , বৈশ্বিক পরিমণ্ডলে ভ্রমণ ও কর্মপ্রবাহ। সম্প্রতি করোনাভাইরাস অতিমারিতে আক্রান্ত সুপ্রিয় সহকর্মীদের মৃত্যুবরণ তাকে প্রবলভাবে বিচলিত করেছে যে কারণে তার গভীর শোক ও মর্মপীড়াও ছাপ রেখেছে এই গ্রন্থে। এটি তার প্রথম গ্রন্থ। সুদীর্ঘ পেশাগত জীবনে জননিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও সন্ত্রাস দমনের বিশেষায়িত ব্যবস্থা গ্রহণের একজন অগ্রসৈনিক হিসেবে অভিজ্ঞতালব্ধ নিবন্ধসমূহ এই গ্রন্থে প্রাঞ্জলরূপে বিধৃত হওয়ায় গ্রন্থটি বিপুল পাঠকপ্রিয়তা পাবে মর্মে প্রত্যাশা।..
- Brand: SHOBDOSHOILY
- Product Code: shobdoshoily
- Availability: In Stock
- ISBN: 9789849540830
- Total Pages: 128
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2021
- Publication Date: 2021-09-18
