Hotline: 017 0707 2323 or 017 0707 2333

criyapod ovidhan

৳600

বাংলা ভাষায় ক্রিয়াপদের ব্যবহারে পদে পদে বিপদ বা ভুল হবার দুর্ভাবনা থেকেই যায়। যেমন— আমি উঠি কিন্তু তুমি ওঠো। আমি উঠেছি, তুমিও উঠেছ। আমি শিখি কিন্তু তুমি শেখাে। আমি শিখছি তুমিও শিখছ। আমি লিখি কিন্তু তুমি লেখো।সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানে লিখতে হয়— আমি যাই কিন্তু পুরাঘটিত বর্তমানে লিখতে হয়— আমি গিয়েছি। এখানে যাওয়া ক্রিয়ার সঙ্গে গিয়েছি গেলাম গিয়েছিলাম-এর মিলই খুঁজে পাওয়া যায় না। আমি দোমড়াই কিন্তু আমি দুমড়িয়েছিলাম। আমি শুনি, কিন্তু আমি শােনাব। আমি বুঝব কিন্তু তােমাকে বােঝাব। আমরা বুঝতে পারি, তিনিও বােঝাতে পারেন। ক্রিয়ার রূপান্তরে কখন ও আর কখন উ হয় তা স্বাভাবিক নিয়মেই। মনে থাকার কথা কিন্তু ব্যাকরণের বােধবুদ্ধি না থাকলে আমরা ভুল করে লিখে ফেলি— সে শােনতে পাচ্ছে না ( শুদ্ধ— সে শুনতে পাচ্ছে না )।আমি/আমরা, আপনি/আপনারা, তুমি/তােমরা, তুই/ তােরা, এ/ও/যে সে, ইনি/উনি/তিনি/যিনি,এরা/ওরা/তারা/যারা,এঁরা/ওঁরা/তাঁরা/যাঁরা ইত্যাদি সর্বনামের সঙ্গে কাল মেনে ক্রিয়ার রূপান্তরে যাতে ভুল না- হয় সেজন্যেই এই অভিধান।বাংলা ভাষায় এই প্রথম প্রকাশিত হলাে ক্রিয়াপদ অভিধান আমি এখানে উপলক্ষমাত্র। এই অভিধানের মূলে ছিল সময়ের দাবি। বইয়ের আকারের কথা ভেবে প্রচলিত ক্রিয়াপদগুলােই অভিধানভুক্ত হয়েছে, বাকি ক্রিয়াপদগুলাে একই নিয়মে রূপান্তরিত হবে। ক্রিয়াপদ অভিধান ভাষাপ্রেমীদের কাজে লাগলেই আমি সার্থক।ঘরে বসে বই পেতে : ..

  • Brand: SHOBDOSHOILY
  • Product Code: shobdoshoily
  • Availability: In Stock
  • ISBN: 9789849472385
  • Total Pages: 512
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2020
  • Publication Date: 2021-09-18

বাংলা ভাষায় ক্রিয়াপদের ব্যবহারে পদে পদে বিপদ বা ভুল হবার দুর্ভাবনা থেকেই যায়। যেমন— আমি উঠি কিন্তু তুমি ওঠো। আমি উঠেছি, তুমিও উঠেছ। আমি শিখি কিন্তু তুমি শেখাে। আমি শিখছি তুমিও শিখছ। আমি লিখি কিন্তু তুমি লেখো।
সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানে লিখতে হয়— আমি যাই কিন্তু পুরাঘটিত বর্তমানে লিখতে হয়— আমি গিয়েছি। এখানে যাওয়া ক্রিয়ার সঙ্গে গিয়েছি গেলাম গিয়েছিলাম-এর মিলই খুঁজে পাওয়া যায় না। আমি দোমড়াই কিন্তু আমি দুমড়িয়েছিলাম। আমি শুনি, কিন্তু আমি শােনাব। আমি বুঝব কিন্তু তােমাকে বােঝাব। আমরা বুঝতে পারি, তিনিও বােঝাতে পারেন। ক্রিয়ার রূপান্তরে কখন ও আর কখন উ হয় তা স্বাভাবিক নিয়মেই। মনে থাকার কথা কিন্তু ব্যাকরণের বােধবুদ্ধি না থাকলে আমরা ভুল করে লিখে ফেলি— সে শােনতে পাচ্ছে না ( শুদ্ধ— সে শুনতে পাচ্ছে না )।
আমি/আমরা, আপনি/আপনারা, তুমি/তােমরা, তুই/ তােরা, এ/ও/যে সে, ইনি/উনি/তিনি/যিনি,এরা/ওরা/তারা/যারা,এঁরা/ওঁরা/তাঁরা/যাঁরা ইত্যাদি সর্বনামের সঙ্গে কাল মেনে ক্রিয়ার রূপান্তরে যাতে ভুল না- হয় সেজন্যেই এই অভিধান।
বাংলা ভাষায় এই প্রথম প্রকাশিত হলাে ক্রিয়াপদ অভিধান আমি এখানে উপলক্ষমাত্র। এই অভিধানের মূলে ছিল সময়ের দাবি। বইয়ের আকারের কথা ভেবে প্রচলিত ক্রিয়াপদগুলােই অভিধানভুক্ত হয়েছে, বাকি ক্রিয়াপদগুলাে একই নিয়মে রূপান্তরিত হবে। ক্রিয়াপদ অভিধান ভাষাপ্রেমীদের কাজে লাগলেই আমি সার্থক।
ঘরে বসে বই পেতে :

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good