Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 time management

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

time management

৳350

ফাহিমের বইটি সংগ্রহ করি এক ধরনের আগ্রহ থেকেই।বইটি পড়ে প্রথম যেটা মনে হয়েছে আমার,একটা মৌলিক বই করার চাইতে একটি ভালো অনুবাদ করা ঢের কঠিন!কিন্তু ফাহিম সেই কঠিনতম কাজটি অবলীলায় করে ফেলেছে।একরাশ ধন্যবাদ ফাহিমকে।আমরা খুব ছোটবেলা থেকেই সময়ের গুরুত্বের সাথে পরিচিত। সময়ের গুরুত্ব নিয়ে কত যে রচনা লিখতে হয়েছে পরীক্ষার খাতায়,লিখেছি ইংরেজিতে প্যারাগ্রাফও।কিন্তু বড় হতে-হতে এটা অনুধাবন করতে পারলাম যে,আমরা শুধু সময়ের গুরুত্বে কথা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে এসেছি,বাস্তবে কিঞ্চিৎ পরিমাণও নিজেদের জীবনে কাজে লাগাতে পারি নি।এটি একটি রূঢ় সত্য।সময় ব্যবস্থাপনার সম্পর্কে ছোটবেলায়ই আমাদেরকে শেখানো হয়।কিন্তু সেটা আমরা আমাদের জীবনে এপ্লাই করতে কেন জানি পুরোপুরি ব্যর্থ!তাই হয়তো আমরা মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে সেটা হোক ব্যক্তিগত জীবনে কিংবা চাকুরী জীবনেই হোক,ব্যর্থ প্রমাণিত করি নিজেকে।কিন্তু ঠিক তার উল্টোটা যদি ঘটত আমাদের সাথে কিংবা আমরা সময়ের প্রতি আরও দায়িত্বশীল হতাম,তবে নিশ্চিতভাবেই বলতে পারি-আমরা প্রতিটি সেক্টরে সফল হয়ে ফিরে আসতে পারতাম।এই সময়-জ্ঞান নিয়েই আপনাকে হরেক রকম ধারণা দিবে “টাইম ম্যানেজমেন্ট” বইটি।যেগুলোর সদ্ব্যবহার আপনার জীবনকে আরো সহজ ও প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবে।আমাদের সবার দিনই ২৪ ঘণ্টার।এই ২৪ ঘণ্টায় কেউ গাধার মতো খাটুনি খেটেও নির্দিষ্ট কোনো কাজে সফল হতে পারে না।দিনশেষে তার ডায়েরিতে আরও একটি না পাওয়া দিনের গল্প জমে! ঠিক অপরদিকে কেউ আবার নির্দিষ্ট কিছু কৌশল প্রয়োগের মাধ্যমে সব কাজে সফল হয়। কি এমন সেই কৌশল?হ্যাঁ,সেই কৌশলগুলোর বেশ কিছু দিক বর্ণিত হয়েছে “টাইম ম্যানেজমেন্ট” বইটিতে।বইয়ে অন্তর্ভুক্ত ২৬টি অধ্যায়ে সেই কৌশলগুলো কিভাবে আপনি নিজের আয়ত্বে নিয়ে আসবেন-সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে।বইয়ের একদম শুরুতে ‘Hurry Sickness’ নামক রোগের কথা বলেছেন লেখক।এই রোগ সম্পর্কে আমি নিজেও এই প্রথম জেনেছি।অথচ আমিই অনেক সময় এই রোগের ভুক্তভোগী হয়েছি।বইয়ে বলা হয়েছে,এই রোগের ভুক্তভোগী তারাই যারা কিনা সারাক্ষণই মনে করে তাদের হাতে প্রচুর সময় আছে কাজ করার জন্য।প্রকৃতপক্ষে আমরা কিন্তু প্রায়ই এই রোগের শিকার।একটু গভীরভাবে ভেবে দেখুন না,আপনার কোনো একটি কাজ করতে গিয়ে কী কখনো এমনটা মনে হয়নি? তেমনটা হলে কিভাবে আপনি সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেই সম্পর্কে জেনে যাবেন নির্দিষ্ট ঐ অধ্যায়টি হতে।প্রাত্যহিক জীবনে যেটা অনেকেরই জন্যে জরুরি, সেটা হলো-নিজের জন্য টু-ডু-লিস্ট তৈরি করে নেয়া।যদিও এটা সম্পর্কে আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন অন্য কোনো বইয়ের বদৌলতে, অন্য কারো ব্লগে অথবা অন্য কোনো ভিডিও তে।এই বইয়ের ৫নং অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।বাতলে দেওয়া হয়েছে দারুণ কিছু কৌশল।‘না’ বলতে শিখুন—অধ্যায়টি পাঠকের জন্যে গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি।এখানে দেখানো হয়েছে, কিভাবে আপনি সবার কাছে সহজলভ্য না হয়ে আপনি কোন প্রসেসে তাদের প্রপোজালে না করবেন কিংবা তাদের ফিরিয়ে দিবেন,পাশাপাশি ঐ সময়টাকে কিভাবে নিজের প্রোডাক্টিভিটিতে পরিণত করবেন।আমরা যারা কিনা এখনো স্টুডেন্ট তাদের জন্য “শিক্ষার্থীদের জন্য টাইম ম্যানেজমেন্ট” অধ্যায়টি বিশেষভাবে কাজে আসবে বলে আমি বিশ্বাস করি।যাদের রাতে ঘুম হয়না ঠিকঠাক কিংবা রাতের ঘুমের সময়কে ঠিক ভাবে নির্ধারণ করতে পারেন না,পরবর্তী দিনে যেটা আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলে; তাদের জন্য ২২নং অধ্যায়ে “রাতে ঘুমানোর জন্য ৬টি পদ্ধতি”-শিরোনামে বেশকিছু টিপস শেয়ার করা হয়েছে।সবকিছু মিলিয়ে কিভাবে আপনি সময়কে কৌশলগত ভাবে নিজের জীবনে কাজে লাগিয়ে অন্যদের চেয়ে সফল হতে পারেন,সেই রকম কিছু দিকনির্দেশনা নিয়ে সাজানো হয়েছে “টাইম ম্যানেজমেন্ট” বইটি।ফাহিমের উদ্দেশ্যে যদি কিছু কথা বলি—লেখালেখির জগতে শুরুতেই একটা অনুবাদ বই করে ফেলা কিন্তু চাট্টিখানি কথা নয়!তুমি সেটা পেরেছো।হ্যাঁ,ভুলত্রুটি হালকা-পাতলা ছিলোই।ইনবক্সে বলা দিকগুলোতে পরবর্তীতে এফোর্ট দিও ফাহিম।আশা করছি,পরবর্তী অনুবাদ আরও ভালো হবে তোমার।শুভকামনা রইলো ভাই।পড়তে আপনাকে হবেই,হয় বই নয়তো পিছিয়ে! ..

  • Brand: SHOBDOSHOILY
  • Product Code: shobdoshoily
  • Availability: In Stock
  • ISBN: 9789849472347
  • Total Pages: 200
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2021
  • Publication Date: 2021-09-18

ফাহিমের বইটি সংগ্রহ করি এক ধরনের আগ্রহ থেকেই।বইটি পড়ে প্রথম যেটা মনে হয়েছে আমার,একটা মৌলিক বই করার চাইতে একটি ভালো অনুবাদ করা ঢের কঠিন!কিন্তু ফাহিম সেই কঠিনতম কাজটি অবলীলায় করে ফেলেছে।একরাশ ধন্যবাদ ফাহিমকে।
আমরা খুব ছোটবেলা থেকেই সময়ের গুরুত্বের সাথে পরিচিত। সময়ের গুরুত্ব নিয়ে কত যে রচনা লিখতে হয়েছে পরীক্ষার খাতায়,লিখেছি ইংরেজিতে প্যারাগ্রাফও।কিন্তু বড় হতে-হতে এটা অনুধাবন করতে পারলাম যে,আমরা শুধু সময়ের গুরুত্বে কথা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে এসেছি,বাস্তবে কিঞ্চিৎ পরিমাণও নিজেদের জীবনে কাজে লাগাতে পারি নি।এটি একটি রূঢ় সত্য।
সময় ব্যবস্থাপনার সম্পর্কে ছোটবেলায়ই আমাদেরকে শেখানো হয়।কিন্তু সেটা আমরা আমাদের জীবনে এপ্লাই করতে কেন জানি পুরোপুরি ব্যর্থ!তাই হয়তো আমরা মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে সেটা হোক ব্যক্তিগত জীবনে কিংবা চাকুরী জীবনেই হোক,ব্যর্থ প্রমাণিত করি নিজেকে।কিন্তু ঠিক তার উল্টোটা যদি ঘটত আমাদের সাথে কিংবা আমরা সময়ের প্রতি আরও দায়িত্বশীল হতাম,তবে নিশ্চিতভাবেই বলতে পারি-আমরা প্রতিটি সেক্টরে সফল হয়ে ফিরে আসতে পারতাম।এই সময়-জ্ঞান নিয়েই আপনাকে হরেক রকম ধারণা দিবে “টাইম ম্যানেজমেন্ট” বইটি।যেগুলোর সদ্ব্যবহার আপনার জীবনকে আরো সহজ ও প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবে।
আমাদের সবার দিনই ২৪ ঘণ্টার।এই ২৪ ঘণ্টায় কেউ গাধার মতো খাটুনি খেটেও নির্দিষ্ট কোনো কাজে সফল হতে পারে না।দিনশেষে তার ডায়েরিতে আরও একটি না পাওয়া দিনের গল্প জমে! ঠিক অপরদিকে কেউ আবার নির্দিষ্ট কিছু কৌশল প্রয়োগের মাধ্যমে সব কাজে সফল হয়। কি এমন সেই কৌশল?
হ্যাঁ,সেই কৌশলগুলোর বেশ কিছু দিক বর্ণিত হয়েছে “টাইম ম্যানেজমেন্ট” বইটিতে।বইয়ে অন্তর্ভুক্ত ২৬টি অধ্যায়ে সেই কৌশলগুলো কিভাবে আপনি নিজের আয়ত্বে নিয়ে আসবেন-সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
বইয়ের একদম শুরুতে ‘Hurry Sickness’ নামক রোগের কথা বলেছেন লেখক।এই রোগ সম্পর্কে আমি নিজেও এই প্রথম জেনেছি।অথচ আমিই অনেক সময় এই রোগের ভুক্তভোগী হয়েছি।বইয়ে বলা হয়েছে,এই রোগের ভুক্তভোগী তারাই যারা কিনা সারাক্ষণই মনে করে তাদের হাতে প্রচুর সময় আছে কাজ করার জন্য।প্রকৃতপক্ষে আমরা কিন্তু প্রায়ই এই রোগের শিকার।একটু গভীরভাবে ভেবে দেখুন না,আপনার কোনো একটি কাজ করতে গিয়ে কী কখনো এমনটা মনে হয়নি? তেমনটা হলে কিভাবে আপনি সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেই সম্পর্কে জেনে যাবেন নির্দিষ্ট ঐ অধ্যায়টি হতে।
প্রাত্যহিক জীবনে যেটা অনেকেরই জন্যে জরুরি, সেটা হলো-নিজের জন্য টু-ডু-লিস্ট তৈরি করে নেয়া।যদিও এটা সম্পর্কে আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন অন্য কোনো বইয়ের বদৌলতে, অন্য কারো ব্লগে অথবা অন্য কোনো ভিডিও তে।এই বইয়ের ৫নং অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।বাতলে দেওয়া হয়েছে দারুণ কিছু কৌশল।
‘না’ বলতে শিখুন—অধ্যায়টি পাঠকের জন্যে গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি।এখানে দেখানো হয়েছে, কিভাবে আপনি সবার কাছে সহজলভ্য না হয়ে আপনি কোন প্রসেসে তাদের প্রপোজালে না করবেন কিংবা তাদের ফিরিয়ে দিবেন,পাশাপাশি ঐ সময়টাকে কিভাবে নিজের প্রোডাক্টিভিটিতে পরিণত করবেন।
আমরা যারা কিনা এখনো স্টুডেন্ট তাদের জন্য “শিক্ষার্থীদের জন্য টাইম ম্যানেজমেন্ট” অধ্যায়টি বিশেষভাবে কাজে আসবে বলে আমি বিশ্বাস করি।
যাদের রাতে ঘুম হয়না ঠিকঠাক কিংবা রাতের ঘুমের সময়কে ঠিক ভাবে নির্ধারণ করতে পারেন না,পরবর্তী দিনে যেটা আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলে; তাদের জন্য ২২নং অধ্যায়ে “রাতে ঘুমানোর জন্য ৬টি পদ্ধতি”-শিরোনামে বেশকিছু টিপস শেয়ার করা হয়েছে।
সবকিছু মিলিয়ে কিভাবে আপনি সময়কে কৌশলগত ভাবে নিজের জীবনে কাজে লাগিয়ে অন্যদের চেয়ে সফল হতে পারেন,সেই রকম কিছু দিকনির্দেশনা নিয়ে সাজানো হয়েছে “টাইম ম্যানেজমেন্ট” বইটি।
ফাহিমের উদ্দেশ্যে যদি কিছু কথা বলি—
লেখালেখির জগতে শুরুতেই একটা অনুবাদ বই করে ফেলা কিন্তু চাট্টিখানি কথা নয়!তুমি সেটা পেরেছো।হ্যাঁ,ভুলত্রুটি হালকা-পাতলা ছিলোই।ইনবক্সে বলা দিকগুলোতে পরবর্তীতে এফোর্ট দিও ফাহিম।আশা করছি,পরবর্তী অনুবাদ আরও ভালো হবে তোমার।শুভকামনা রইলো ভাই।
পড়তে আপনাকে হবেই,হয় বই নয়তো পিছিয়ে!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good