Hotline: 017 0707 2323 or 017 0707 2333

mistake :engregite amar joto vul

৳290

বইটা পড়তে পড়তে একটা ব্যপার ভেবে আফসোস হচ্ছিলো- কেনো আমরা ছোটবেলা থেকে জেসমিন চৌধুরীর মতো টিচার পাইনি। যারা আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি- তোমার মতো টিচার যদি বাংলাদেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতো, তাহলে এদেশে আরো অনেক রত্ন তৈরি হতো, একাডেমীক শিক্ষার পাশাপাশি জীবনধর্মী শিক্ষা পেয়ে সু-শিক্ষিত হয়ে উঠতো সবাই।গল্পে গল্পে মজার চ্ছলে দারুণ দারুণ আইডিয়া নিয়ে পড়ানোর রীতি আমাদের দেশে নেই বললেই চলে। আমাদের মাথায় কেবল এ প্লাস পাওয়ার চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর গাদা গাদা গ্রামার, প্যারাগ্রাফ, রচনা মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের মূলভিত্তিটা'ই মজবুত হয়নি। আর ভিত্তি মজবুত না হলে পরবর্তী ধাপগুলোর যে কি অবস্থা হয়, তা তো এদেশের স্টুডেন্টদের দিকে তাকালেই বোঝা যায়।জীবনে সফল হওয়ার জন্য তোমার মতো একজন থাকা দরকার, যে সঠিক গাইডলাইন দেবে, গল্পে গল্পে এমনভাবে শেখাবে, যাতে কেউ সহজে তা ভুলে না যায়। যাই হোক, তোমার এ বইটা সত্যিই একটা মাস্টারপিস যেকোনো মানুষের ইংরেজি চর্চার জন্য।আম্মা নন একাডেমীক বই পড়া পছন্দ করে না। নন একাডেমীক বই পড়ার গুরুত্ব কতোটা, সেটা বোঝার মতো সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাননি তিনি। এই প্রথম কোনো নন একাডেমীক বই পড়ার জন্য আমাকে তাড়া দিয়েছে বারবার। বইটা যে ইংরেজির ভুল নিয়ে, ইংরেজি শিখতে পারা নিয়ে তাই। আম্মার তাড়া খেয়ে তিন দিনে একটু একটু করে বইটা শেষ করেছি। যতো জায়গায় প্রবলেম, আমি দাগিয়ে রেখেছি, তোমার কাছ থেকে বুঝে নিবো। আমি ভালো স্টুডেন্ট নই, ইংরেজিতে তো নয়ই। আর এখন মনেও রাখতে পারি না সব। তবে তোমার এ বইটা আমি বারবার পড়বো, যতোটা মনে রাখতে পারবো ঐটুকুই আমার সফলতা কিংবা প্রাপ্তির খাতায় আরও একটু নতুন যোগ। বইটা থেকে নতুন অনেককিছু শিখেছি।যে'ই এ বইটা পড়বে, সে অনেককিছুই সহজে মনে রাখতে পারবে এবং ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারবে। এমন আরও বই প্রকাশ কোরো। প্রতিবছর অন্তত একটা করে। এ বইগুলো যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠ করানো হয়, কী যে উপকার হবে স্টুডেন্টদের। আমরা নাহয় একাডেমীক লাইফে এতো সুন্দর বই পাইনি, তাতে কি, এখন যারা আছে তারা পাক।বইয়ের শেষের দিকে একটা গল্পে লিখেছো-তোমার স্টুডেন্টরা তোমার ক্লাস ছাড়তে চায় না, তোমাকে ছাড়তে চায় না বলে পাশ করা সত্বেও ওদের মন খারাপ ছিলো, ওদিকে যে দু'জন পাশ করেনি তারা খুশি তোমার ক্লাস আরও করতে পারবে বলে, এ জায়গাটায় এসে তোমার জন্য গর্ব হচ্ছিলো, সেই সাথে মনও খারাপ হয়েছিলো কেনো আমরা তোমাকে এভাবে পাইনি মায়ের মতো, বন্ধুর মতো, শিক্ষকের মতো। পরে আবার ভাবলাম, তোমার সাথে যে পরিচয় হয়েছে, তোমার কিছুটা সান্নিধ্য যে পেয়েছি, এটাও তো অনেক, এই ভাগ্যটুকুওবা এতো বড় পৃথিবীতে ক'জন পেয়েছে!তোমার ঐ অস্ট্রেলিয়ার নাগরিক যে শিক্ষকের কাছে তুমি বকা খেয়েছিলে এবং পরবর্তীতে তুমিই তার প্রিয় স্টুডেন্ট হয়ে উঠেছিলে, এ জায়গাগুলোতে তোমার সফলতার আনন্দ যেন আমাকেও ছুঁয়ে গেছে। তোমার বাবার মৃত্যু নিয়ে লেখা গল্পটায় কেমন মন খারাপ হয়ে গিয়েছিলো।যাক সে কথা, রিভিউ দিতে গিয়ে আমি মনের অনুভূতি জানাচ্ছি শুধু, সুখ দুঃখ আফসোসের গল্প করছি। কিছু মনে কোরো না। তোমার বইটা আমি অনেক মানুষকে সাজেস্ট করবো পড়ার জন্য, বরাবর যেমন করেছি। এ পৃথিবীতে অনেক অনেক জেসমিন চৌধুরী তৈরি হোক। পৃথিবীটা তোমার জীবনবোধ আর প্রকৃত শিক্ষার সমান সুন্দর হোক। ভালোবাসা নিও.......

  • Brand: SHOBDOSHOILY
  • Product Code: shobdoshoily
  • Availability: In Stock
  • ISBN: 9789849472308
  • Total Pages: 160
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2020
  • Publication Date: 2021-09-19

বইটা পড়তে পড়তে একটা ব্যপার ভেবে আফসোস হচ্ছিলো-
কেনো আমরা ছোটবেলা থেকে জেসমিন চৌধুরীর মতো টিচার পাইনি। যারা আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি- তোমার মতো টিচার যদি বাংলাদেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতো, তাহলে এদেশে আরো অনেক রত্ন তৈরি হতো, একাডেমীক শিক্ষার পাশাপাশি জীবনধর্মী শিক্ষা পেয়ে সু-শিক্ষিত হয়ে উঠতো সবাই।
গল্পে গল্পে মজার চ্ছলে দারুণ দারুণ আইডিয়া নিয়ে পড়ানোর রীতি আমাদের দেশে নেই বললেই চলে। আমাদের মাথায় কেবল এ প্লাস পাওয়ার চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর গাদা গাদা গ্রামার, প্যারাগ্রাফ, রচনা মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের মূলভিত্তিটা'ই মজবুত হয়নি। আর ভিত্তি মজবুত না হলে পরবর্তী ধাপগুলোর যে কি অবস্থা হয়, তা তো এদেশের স্টুডেন্টদের দিকে তাকালেই বোঝা যায়।
জীবনে সফল হওয়ার জন্য তোমার মতো একজন থাকা দরকার, যে সঠিক গাইডলাইন দেবে, গল্পে গল্পে এমনভাবে শেখাবে, যাতে কেউ সহজে তা ভুলে না যায়। যাই হোক, তোমার এ বইটা সত্যিই একটা মাস্টারপিস যেকোনো মানুষের ইংরেজি চর্চার জন্য।
আম্মা নন একাডেমীক বই পড়া পছন্দ করে না। নন একাডেমীক বই পড়ার গুরুত্ব কতোটা, সেটা বোঝার মতো সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাননি তিনি। এই প্রথম কোনো নন একাডেমীক বই পড়ার জন্য আমাকে তাড়া দিয়েছে বারবার। বইটা যে ইংরেজির ভুল নিয়ে, ইংরেজি শিখতে পারা নিয়ে তাই। আম্মার তাড়া খেয়ে তিন দিনে একটু একটু করে বইটা শেষ করেছি। যতো জায়গায় প্রবলেম, আমি দাগিয়ে রেখেছি, তোমার কাছ থেকে বুঝে নিবো। আমি ভালো স্টুডেন্ট নই, ইংরেজিতে তো নয়ই। আর এখন মনেও রাখতে পারি না সব। তবে তোমার এ বইটা আমি বারবার পড়বো, যতোটা মনে রাখতে পারবো ঐটুকুই আমার সফলতা কিংবা প্রাপ্তির খাতায় আরও একটু নতুন যোগ। বইটা থেকে নতুন অনেককিছু শিখেছি।
যে'ই এ বইটা পড়বে, সে অনেককিছুই সহজে মনে রাখতে পারবে এবং ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারবে। এমন আরও বই প্রকাশ কোরো। প্রতিবছর অন্তত একটা করে। এ বইগুলো যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠ করানো হয়, কী যে উপকার হবে স্টুডেন্টদের। আমরা নাহয় একাডেমীক লাইফে এতো সুন্দর বই পাইনি, তাতে কি, এখন যারা আছে তারা পাক।
বইয়ের শেষের দিকে একটা গল্পে লিখেছো-
তোমার স্টুডেন্টরা তোমার ক্লাস ছাড়তে চায় না, তোমাকে ছাড়তে চায় না বলে পাশ করা সত্বেও ওদের মন খারাপ ছিলো, ওদিকে যে দু'জন পাশ করেনি তারা খুশি তোমার ক্লাস আরও করতে পারবে বলে, এ জায়গাটায় এসে তোমার জন্য গর্ব হচ্ছিলো, সেই সাথে মনও খারাপ হয়েছিলো কেনো আমরা তোমাকে এভাবে পাইনি মায়ের মতো, বন্ধুর মতো, শিক্ষকের মতো। পরে আবার ভাবলাম, তোমার সাথে যে পরিচয় হয়েছে, তোমার কিছুটা সান্নিধ্য যে পেয়েছি, এটাও তো অনেক, এই ভাগ্যটুকুওবা এতো বড় পৃথিবীতে ক'জন পেয়েছে!
তোমার ঐ অস্ট্রেলিয়ার নাগরিক যে শিক্ষকের কাছে তুমি বকা খেয়েছিলে এবং পরবর্তীতে তুমিই তার প্রিয় স্টুডেন্ট হয়ে উঠেছিলে, এ জায়গাগুলোতে তোমার সফলতার আনন্দ যেন আমাকেও ছুঁয়ে গেছে। তোমার বাবার মৃত্যু নিয়ে লেখা গল্পটায় কেমন মন খারাপ হয়ে গিয়েছিলো।
যাক সে কথা, রিভিউ দিতে গিয়ে আমি মনের অনুভূতি জানাচ্ছি শুধু, সুখ দুঃখ আফসোসের গল্প করছি। কিছু মনে কোরো না। তোমার বইটা আমি অনেক মানুষকে সাজেস্ট করবো পড়ার জন্য, বরাবর যেমন করেছি। এ পৃথিবীতে অনেক অনেক জেসমিন চৌধুরী তৈরি হোক। পৃথিবীটা তোমার জীবনবোধ আর প্রকৃত শিক্ষার সমান সুন্দর হোক। ভালোবাসা নিও.....

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good