Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Tamashamondop

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Tamashamondop

৳200

সাঁতারের ঘটনায় নিজেকে মাছ ভাবতে থাকা- আহ্লাদ ও আনন্দের... তারপর! জল আমাকে অবলীলায় প্রত্যাখ্যান করলে- নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ডুবসাঁতার নীল হলে, চিৎসাঁতার হলুদ- দুঃখেরা বুদ্বুদ- সাঁতারু শরীর তবে ডাঙায় এসে হাঁফ ছেড়ে বাঁচে।ধরো- মাছ নয়, প্রজাপতি হই। এখানে ফুসরৎ আছে অবাধ উড্ডয়নের। অথচ- হাতদুটো ডানার অভিজ্ঞতা অস্বীকার করলে আমি শেষে বাজারী মানুষ-অতৃপ্ত মুখোশবিক্রেতা।তারপর খুললাম-মন ও মুখোশ। এখানেও খোসা ছাড়ানো লিচুর ভেতরে একটি খয়েরি বিচি নিদ্রার নসিহত করে। যেখানে যা কিছু খুলি- হলুদ দাঁতের হাসি, তামাশা তামাশা রঙ ও রক্তে মাখামাখি। খাম খুলে প্রেম নয়- যদি দ্যাখো ক'টুকরো কাটা নখ- আদালতের সমন- গণতন্ত্রের মৃত হাঁস- তবে তুমি মাছ নাকি প্রজাপতি- সিদ্ধান্ত তোমার।দ্বাপর যুগে জন্মানো প্রপিতামহের অছিয়তনামা থেকে- আমি কলির কেষ্ট, টুকে নিয়েছি অশ্রুত অক্ষরমালা।এবার তামাশা হবে- মণ্ডপে এসো... ..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 9422785
  • Availability: In Stock
  • Author Name: Mohammed Jashim ,
  • ISBN: 9789849422785
  • Total Pages: 120
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2020

Tags: Tamashamondop

সাঁতারের ঘটনায় নিজেকে মাছ ভাবতে থাকা- আহ্লাদ ও আনন্দের... তারপর! জল আমাকে অবলীলায় প্রত্যাখ্যান করলে- নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ডুবসাঁতার নীল হলে, চিৎসাঁতার হলুদ- দুঃখেরা বুদ্বুদ- সাঁতারু শরীর তবে ডাঙায় এসে হাঁফ ছেড়ে বাঁচে।

ধরো- মাছ নয়, প্রজাপতি হই। এখানে ফুসরৎ আছে অবাধ উড্ডয়নের। অথচ- হাতদুটো ডানার অভিজ্ঞতা অস্বীকার করলে আমি শেষে বাজারী মানুষ-অতৃপ্ত মুখোশবিক্রেতা।

তারপর খুললাম-মন ও মুখোশ। এখানেও খোসা ছাড়ানো লিচুর ভেতরে একটি খয়েরি বিচি নিদ্রার নসিহত করে।

যেখানে যা কিছু খুলি- হলুদ দাঁতের হাসি, তামাশা তামাশা রঙ ও রক্তে মাখামাখি। খাম খুলে প্রেম নয়- যদি দ্যাখো ক'টুকরো কাটা নখ- আদালতের সমন- গণতন্ত্রের মৃত হাঁস- তবে তুমি মাছ নাকি প্রজাপতি- সিদ্ধান্ত তোমার।

দ্বাপর যুগে জন্মানো প্রপিতামহের অছিয়তনামা থেকে- আমি কলির কেষ্ট, টুকে নিয়েছি অশ্রুত অক্ষরমালা।

এবার তামাশা হবে- মণ্ডপে এসো...


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Mohammed Jashim
Mohammed Jashim
১৯৮৭ সালের ৩ এপ্রিল জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাঠিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর শেষে বর্তমানে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত আছেন। চাকরিসূত্রে বসবাস করছেন দ্বীপ উপজেলা মনপুরায়। প্রকাশিত গ্রন্থসমূহ: ত্রয়োদশ দুঃস্বপ্ন, কাব্যগ্রন্থ, ২০১২ অসম্পাদিত মানুষের মিথ, কাব্যগ্রন্থ, ২০১৮ মিথ্যেরা সাত বোন, কাব্যগ্রন্থ, ২০১৯