Tasneem Sadia Suhana

জন্ম থেকে বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে জড়িয়ে পরি লেখালেখির এই জগৎটাতে ।
খুব অল্প
বয়স থেকে ঘটে যাওয়া দৈনিক ঘটনাগুলো নিজের মত করে ডায়েরির কিংবা লেখার খাতায় ছোট ছোট
করে লিখে রাখতে ভালোবাসতাম । সেই
থেকে লেখা লিখির অভ্যাস । নিজেকে
গল্প বলার মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি । গল্প বলার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ছোট
গল্প, কবিতা আর উপন্যাস ।
মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্প গুলোকে তুলে ধরার চেষ্টা করি অনবরত । সে চেষ্টার সফলতা হিসেবে স্কুল কলেজের ম্যাগাজিন গুলোতে লেখা ছাপা হলেও বড় আকারে প্রথম সফলতা আসে ২০১৯ এর একুশে বই মেলায়, পাঠাগার প্রকাশনী থেকে প্রকাশিত “দুই দুগুনে চার “ গল্প সমগ্রে নিজের লেখা একটি গল্প অন্তর্ভুক্ত হয়ে। এরপর বাংলার প্রকাশন থেকে প্রকাশিত কবিতা সংকলনে ছাপা হয় কবিতা ।
সেই থেকে নব উদ্যমে নতুন কিছু সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি পরিবারের সম্পর্কের বিভিন্ন দিক গুলো নিয়ে বৃহৎ আকারে ২০১৯ সালে রচনা করি প্রথম উপন্যাস “বিনি সুতার টানে”। বলার চেষ্টা করি মানুষের জীবনের নানা উত্থান পতন আর উন্মোচনের চেষ্টা করি কখনো কখনো জীবনের সাথে জড়িত রহস্যকে। যা ২০২০ সালের একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এছাড়া ২০২০ একুশে বই মেলায় আর চারটি গল্প ও কবিতা সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়। সংকলনগুলো হল, দুই দু গুনে চার ২, পরিবার কবিতা সঙ্কলন, প্রথম প্রেমের গল্প, বাউল মেলা সংকলন। ২০২১ বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে দ্বিতীয় উপন্যাস ‘খাঁচা’।
“গল্প সেতো গল্প নয়
জীবনেরও কথা কয়
এই নশ্বর
জীবনে গল্পরাই কেবল হয়ে থাকে অবিনশ্বর।”
এই বিশ্বাস
নিয়ে লিখে যেতে চাই আরো অনেক গল্প কবিতা আর উপন্যাস । বেঁচে থাকতে চাই মানুষের মনে। আর তার জন্য পাঠকের দোয়া আর ভালবাসা কাম্য ।
There are no products to list in this category.
