Nirbachito Man Booker Bijoyider Sera Golpo
নির্বাচিত ‘ম্যান বুকার’ এবং ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ বিজয়ী পনেরো জন লেখকের বাছাই করা গল্প নিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদ-ব্রিটিশ কথাসাহিত্যিক ভি এস নাইপলের ‘সোনার দাঁত মাসিমা’ গল্পে একজন গোঁড়া হিন্দু নারী ঘটনাচক্রে নিজের ধর্ম এবং খ্রিষ্টান ধর্মের দ্বন্দ্বের মুখোমুখি হয় এবং অবশেষে তার জীবন ওলটপালট হয়ে যায়। পিটার ক্যারি এমন একজন কথাসাহিত্যিক, যিনি বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে গড়ে তোলেন গল্প এবং উপন্যাসের কাঠামো। তার ‘রুম নম্বর ৫’ গল্পটিতে অধিবক্তার মানসিক টানাপোড়েন, যুদ্ধকালীন সময়ে আটকে পড়ার ঘটনা এবং ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তার মতো বিষয়গুলো লেখক অত্যন্ত সতর্কতার সাথে তুলে ধরেছেন। চিনুয়া আচেবে’র ‘অতিপ্রাকৃত’ গল্পটি নাইজেরিয়ার কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের মানসিক টানাপোড়েন নিয়ে রচিত। নতুন-পুরাতনের চিরায়ত দ্বন্দ্বের, বিশেষ করে আফ্রিকার সভ্যতা, সনাতন বিশ্বাস, সামাজিক অবকাঠামো, শিল্প-সংস্কৃতি ও আচার-আচরণের সঙ্গে ইউরোপিয়ান ঔপনিবেশিক আধিপত্য বিস্তারের ফলে যে পার্থক্য দেখা দেয়, তারই তুলনামূলক চিত্র পাওয়া যায় গল্পটিতে। এছাড়াও জন বার্গার, নাডিন গর্ডিমার, জে এম কোয়েৎজি, কিংসলে অ্যামিস, কাজুও ইশিগুরো প্রমুখ সাহিত্যিকের গল্প অন্তর্ভূক্ত আছে।..
- Brand: Ittadi Grantho Prokash
- Product Code: Ittadi
- Availability: In Stock
- Author Name: Fazol Hasan ,
- ISBN: 978-984-90445-1-2
- Total Pages: 152
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Publication Date: 2021-09-15
নির্বাচিত ‘ম্যান বুকার’ এবং ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ বিজয়ী পনেরো জন লেখকের বাছাই করা গল্প নিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদ-ব্রিটিশ কথাসাহিত্যিক ভি এস নাইপলের ‘সোনার দাঁত মাসিমা’ গল্পে একজন গোঁড়া হিন্দু নারী ঘটনাচক্রে নিজের ধর্ম এবং খ্রিষ্টান ধর্মের দ্বন্দ্বের মুখোমুখি হয় এবং অবশেষে তার জীবন ওলটপালট হয়ে যায়। পিটার ক্যারি এমন একজন কথাসাহিত্যিক, যিনি বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে গড়ে তোলেন গল্প এবং উপন্যাসের কাঠামো। তার ‘রুম নম্বর ৫’ গল্পটিতে অধিবক্তার মানসিক টানাপোড়েন, যুদ্ধকালীন সময়ে আটকে পড়ার ঘটনা এবং ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তার মতো বিষয়গুলো লেখক অত্যন্ত সতর্কতার সাথে তুলে ধরেছেন। চিনুয়া আচেবে’র ‘অতিপ্রাকৃত’ গল্পটি নাইজেরিয়ার কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের মানসিক টানাপোড়েন নিয়ে রচিত। নতুন-পুরাতনের চিরায়ত দ্বন্দ্বের, বিশেষ করে আফ্রিকার সভ্যতা, সনাতন বিশ্বাস, সামাজিক অবকাঠামো, শিল্প-সংস্কৃতি ও আচার-আচরণের সঙ্গে ইউরোপিয়ান ঔপনিবেশিক আধিপত্য বিস্তারের ফলে যে পার্থক্য দেখা দেয়, তারই তুলনামূলক চিত্র পাওয়া যায় গল্পটিতে। এছাড়াও জন বার্গার, নাডিন গর্ডিমার, জে এম কোয়েৎজি, কিংসলে অ্যামিস, কাজুও ইশিগুরো প্রমুখ সাহিত্যিকের গল্প অন্তর্ভূক্ত আছে।

