vindesher rUpkotha
মানুষের তাে ডানা থাকে না , কিন্তু পরী এমন ধরনের কল্পনার মানুষ যার ডানা থাকে , আর জ্যোৎস্না রাত ছাড়া তাদের দেখা মেলে না । সে এক অবিশ্বাসের জগৎ , শুধু কল্পনা দিয়ে তৈরি করে নেওয়া । যাকে আমরা রূপকথা বলে চিনি সে - সব কাহিনিতে আমরা পরী , ডাইনি বুড়ি আর রাক্ষস - খােক্কসের দেখা পাবই । তবে আরেক ধরনের গল্প তাে হয় যেখানে এরা নেই । যেমন ‘ বােকা জামাইয়ের গল্প ' কি বােকা তাঁতির গল্প ' । সুয়ােরানী - দুয়ােরানী কেচ্ছাও তাে এ জাতীয় গল্পই । এগুলােকে সম্ভবত উপকথা বললে আমাদের চিনতে সুবিধে হয় । মােদ্দা কথাটা হলাে , দুটোর মধ্যে তফাৎ খুব সামান্যই , চিনতে বেশ কষ্টই হয় ।এ - বইয়ের গল্পগুলাে নানা বই থেকে নির্বাচন করা হয়েছে । লেখকদের নাম আমাদের জানা নেই । তবে ভাষা অনেক গল্পে পাল্টানাে হয়েছে , বানানও পরিবর্তন করে এখন যেভাবে লেখা নিয়ম সেভাবে রাখা হয়েছে । নির্বাচনের কৃতিত্ব মূলত প্রকাশকের । সম্পাদক হিসেবে আমি ক্রটি সংশােধন ও পরিমার্জনার দায়িত্ব পালন করেছি , তার বেশি কিছু নয় ।কিশাের - বয়সীদের এ গল্পগুলাে ভালাে লাগলে আমরা আনন্দ পাব , আমাদের পরিশ্রম সার্থক হবে , আর আমাদের সদিচ্ছা পুরস্কৃত হবে ।..
- Brand: SHOBDOSHOILY
- Product Code: shobdoshoily
- Availability: In Stock
- ISBN: 9789849344919
- Total Pages: 246
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2019
- Publication Date: 2021-09-19
