nindito nondon
আত্মজীবনী ব্যক্তিজীবনের স্মৃতচারণ হলেও ভাস্কর, বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মজীবনী যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ইতিহাসের প্রামাণ্য দলিল। ১৯৭১ এর দুঃসহ স্মৃতি আর সম্ভ্রম হারানোর যন্ত্রণা ভুলেছেন স্বাধীনতা অর্জনের সুখ স্মৃতিতে। তাঁর লেখনীতে যেমন উঠে এসেছে একাত্তরের লোমহর্ষক নির্যাতনের কথা, তেমনি উজ্জ্বল ভাবে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কথা। রাজনৈতিক পালা-বদলে উপেক্ষিতা বীরাঙ্গনাদের মতোই নিভৃতচারী ছিলেন দীর্ঘকাল। তারপর একদিন প্রকাশিত হলো একাত্তরের সেই দুঃসহ স্মৃতিগাঁথা। ভাস্কর্যশিল্পী হিসেবে ফেরদৌসী প্রিয়ভাষিণী’র খ্যাতি বিশ্বজোড়া। রাষ্ট্রদ্রোহী, রাজাকারমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজো সংগ্রামী এই মহয়সী।..
- Brand: SHOBDOSHOILY
- Product Code: shobdoshoily
- Availability: In Stock
- ISBN: 9847018900983
- Total Pages: 248
- Edition: 3rd
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Publication Date: 2021-09-19
আত্মজীবনী ব্যক্তিজীবনের স্মৃতচারণ হলেও ভাস্কর, বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মজীবনী যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ইতিহাসের প্রামাণ্য দলিল। ১৯৭১ এর দুঃসহ স্মৃতি আর সম্ভ্রম হারানোর যন্ত্রণা ভুলেছেন স্বাধীনতা অর্জনের সুখ স্মৃতিতে। তাঁর লেখনীতে যেমন উঠে এসেছে একাত্তরের লোমহর্ষক নির্যাতনের কথা, তেমনি উজ্জ্বল ভাবে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কথা। রাজনৈতিক পালা-বদলে উপেক্ষিতা বীরাঙ্গনাদের মতোই নিভৃতচারী ছিলেন দীর্ঘকাল। তারপর একদিন প্রকাশিত হলো একাত্তরের সেই দুঃসহ স্মৃতিগাঁথা। ভাস্কর্যশিল্পী হিসেবে ফেরদৌসী প্রিয়ভাষিণী’র খ্যাতি বিশ্বজোড়া। রাষ্ট্রদ্রোহী, রাজাকারমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজো সংগ্রামী এই মহয়সী।
