Bangala Rubaiyat
এ.টি.এম. মোস্তফা কামাল উচ্চমাধ্যমিক পাঠকালে সৃজনশীল লেখালেখিতে যুক্ত হন। কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন বিস্তর।তখন থেকেই আবহমান বাংলা কবিতার গীতিমাধুর্য আর ছন্দোময়তার দিকে তাঁর সহজাত পক্ষপাত। প্রাচ্যবিদ্যায় একনিষ্ঠ এই কবি বর্তমান গ্রন্থে উৎকীর্ণ করেছেন রোমান্টিক মননের ভাবজগৎ। শব্দবয়নের স্বাদূভঙ্গিমায় বিশিষ্ট রুবাইগুলো রসজ্ঞ পাঠকের মননতৃষ্ণায় যোগাবে অন্যরকম আস্বাদন। ফারসি কাব্যে জনপ্রিয়তায় তুঙ্গস্পর্শী রুবাই। তিনি রুবাইয়ের ফারসি অনুরণনের প্রতি সৎ ও নিষ্ঠ থেকেও রচনা করেছেন বাঙ্গালা রুবাই। রোমান্টিক ধারার বাংলাকবিতায় ফর্ম হিসাবে রুবাই উপভোগ্য হবে- নিঃসন্দেহে আশা করা যায়। বিশেষত এ কবির মনন-নিষিক্ত রোমান্টিক ও রুবাইধর্মী কবিতাগুলি অনাস্বাদিত নতুনত্বের স্বাদ এনে দেবে পাঠক হৃদয়ে। দীর্ঘসময় লেখালেখি শেষে এটাই তার প্রথম গ্রন্থ। এবার প্রকাশিত হলো এর বর্ধিত দ্বিতীয় সংস্করণ। রসজ্ঞ পাঠক-হৃদয়ের কাছে কবির এই নিবেদন- বাঙ্গালা রুবাইয়াৎ।..
- Brand: BHASHACHITRA
- Product Code: Bhashachitra Book
- Availability: In Stock
- ISBN: 984-300-002775-9
- Total Pages: 88
- Edition: FEBRUARY 2021
- Book Language: Bangla
- Available Book Formats:Hardcover
- Year: 2021
- Publication Date: 2021-04-23
এ.টি.এম. মোস্তফা কামাল উচ্চমাধ্যমিক পাঠকালে সৃজনশীল লেখালেখিতে যুক্ত হন। কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন বিস্তর।
তখন থেকেই আবহমান বাংলা কবিতার গীতিমাধুর্য আর ছন্দোময়তার দিকে তাঁর সহজাত পক্ষপাত। প্রাচ্যবিদ্যায় একনিষ্ঠ এই কবি বর্তমান গ্রন্থে উৎকীর্ণ করেছেন রোমান্টিক মননের ভাবজগৎ। শব্দবয়নের স্বাদূভঙ্গিমায় বিশিষ্ট রুবাইগুলো রসজ্ঞ পাঠকের মননতৃষ্ণায় যোগাবে অন্যরকম আস্বাদন। ফারসি কাব্যে জনপ্রিয়তায় তুঙ্গস্পর্শী রুবাই। তিনি রুবাইয়ের ফারসি অনুরণনের প্রতি সৎ ও নিষ্ঠ থেকেও রচনা করেছেন বাঙ্গালা রুবাই। রোমান্টিক ধারার বাংলাকবিতায় ফর্ম হিসাবে রুবাই উপভোগ্য হবে- নিঃসন্দেহে আশা করা যায়। বিশেষত এ কবির মনন-নিষিক্ত রোমান্টিক ও রুবাইধর্মী কবিতাগুলি অনাস্বাদিত নতুনত্বের স্বাদ এনে দেবে পাঠক হৃদয়ে। দীর্ঘসময় লেখালেখি শেষে এটাই তার প্রথম গ্রন্থ। এবার প্রকাশিত হলো এর বর্ধিত দ্বিতীয় সংস্করণ। রসজ্ঞ পাঠক-হৃদয়ের কাছে কবির এই নিবেদন- বাঙ্গালা রুবাইয়াৎ।
