Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Bangobondhu Bishoyok Natok

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Bangobondhu Bishoyok Natok

৳450

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত পাঁচটি নাটক নিয়ে এই বই। প্রতিটি নাটকই মঞ্চস্থ হয়েছে এবং তুমুলভাবে জনপ্রিয় হয়েছে দর্শকের কাছে।শ্রাবণ ট্রাজেডির কাহিনি বয়ানে সরাসরি ঘটনার ধারাবাহিক অনুক্রম ও প্রেক্ষাপট ব্যবহার না করে ইতিহাসের চরিত্র সকল ও ঘটনার বর্তমান ব্যাখামূলক প্রতিভঙ্গী রচিত হয়েছে। উল্লেখ্য, শ্রাবণ ট্রাজেডি বাংলাদেশে বঙ্গবন্ধুবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক।সিক্রেট অব হিস্ট্রি নাটকে শুরুতেই দেখা যায় এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্তানে বয়ে এনেছে রাতের আন্ধারিতে কবরে ছেঁপে দেবার জন্য। গোরস্তানে আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়াশরীর।কফিননামা নাটকের কাহিনি রচিত হয়েছে হারিকেন আর চাঁদের আলোয় মানচিত্রের কারিগর বঙ্গবন্ধু আর তার আত্মজদের শেষ ঘুমের শান্তি শিথানের কফিন নির্মাণের আয়োজনকে কেন্দ্র করে।শ্রাবণনথি নাটকটির সামগ্রিক কাহিনি রচিত হয়েছে ১৫ আগস্ট রাতের শেষ তারাটির তলে এক মহান নেতা ও তার পরিবারের শেষ যাপনের জিয়ন্তকাল নিয়ে।শ্রাবণ বিলাপ বঙ্গবন্ধুর মহাপ্রয়াণের নাট্যআখ্যান। গোপালগঞ্জে লাশ আসার সংবাদ ঘোষণা হয়নি টিন পিটিয়ে সংবাদ জারি হয়নি তবু গাঢ়গলা উঁচিয়ে জমায়েত হয় মানুষের সমুদ্র সেখানে মেঘনীল আসমান থেকে বঙ্গবন্ধুর কফিন অবতীর্ণ হবে। […] খুনিদের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে গোপালগঞ্জের মানুষ মনকাড়া ভালোবাসা আর লৌকিক আয়োজনে অপার্থিব করে তোলে বঙ্গন্ধুর মহাপ্রয়াণ।..

  • Brand: BHASHACHITRA
  • Product Code: Bhashachitra Book
  • Availability: In Stock
  • ISBN: 978-984-94741-4-2
  • Total Pages: 208
  • Edition: FEBRUARY 2021
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hardcover
  • Year: 2021
  • Publication Date: 2021-04-23

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত পাঁচটি নাটক নিয়ে এই বই। প্রতিটি নাটকই মঞ্চস্থ হয়েছে এবং তুমুলভাবে জনপ্রিয় হয়েছে দর্শকের কাছে।

শ্রাবণ ট্রাজেডির কাহিনি বয়ানে সরাসরি ঘটনার ধারাবাহিক অনুক্রম ও প্রেক্ষাপট ব্যবহার না করে ইতিহাসের চরিত্র সকল ও ঘটনার বর্তমান ব্যাখামূলক প্রতিভঙ্গী রচিত হয়েছে। উল্লেখ্য, শ্রাবণ ট্রাজেডি বাংলাদেশে বঙ্গবন্ধুবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক।

সিক্রেট অব হিস্ট্রি নাটকে শুরুতেই দেখা যায় এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্তানে বয়ে এনেছে রাতের আন্ধারিতে কবরে ছেঁপে দেবার জন্য। গোরস্তানে আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়াশরীর।

কফিননামা নাটকের কাহিনি রচিত হয়েছে হারিকেন আর চাঁদের আলোয় মানচিত্রের কারিগর বঙ্গবন্ধু আর তার আত্মজদের শেষ ঘুমের শান্তি শিথানের কফিন নির্মাণের আয়োজনকে কেন্দ্র করে।

শ্রাবণনথি নাটকটির সামগ্রিক কাহিনি রচিত হয়েছে ১৫ আগস্ট রাতের শেষ তারাটির তলে এক মহান নেতা ও তার পরিবারের শেষ যাপনের জিয়ন্তকাল নিয়ে।

শ্রাবণ বিলাপ বঙ্গবন্ধুর মহাপ্রয়াণের নাট্যআখ্যান। গোপালগঞ্জে লাশ আসার সংবাদ ঘোষণা হয়নি টিন পিটিয়ে সংবাদ জারি হয়নি তবু গাঢ়গলা উঁচিয়ে জমায়েত হয় মানুষের সমুদ্র সেখানে মেঘনীল আসমান থেকে বঙ্গবন্ধুর কফিন অবতীর্ণ হবে। […] খুনিদের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে গোপালগঞ্জের মানুষ মনকাড়া ভালোবাসা আর লৌকিক আয়োজনে অপার্থিব করে তোলে বঙ্গন্ধুর মহাপ্রয়াণ।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good