Dhulomakha Dhusor Jibon
হাতিরঝিল মোড় থেকে কাওরান বাজারের রাস্তায় এফডিসির সামনের জ্যামে সিএনজিতে বসে আছে বিপ্লব। অফিস থেকে অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে গুলশান থেকে আজিমপুরের বাসায় ফিরছে। কাওরানবাজার রেলগেটের দায়িত্বরত কর্মচারী রেলগেটের গেট ফেলে দিয়েছে। ফলে জ্যাম লেগে আছে। কিন্তু বাংলাদেশের মোটরযান চালকদের এক চুল পরিমাণও ধৈর্য্য যে নেই, তারা জ্যামে পড়লে অকারণে হর্ণ বাজিয়ে তা প্রমাণ করে দেয়। এইমুহূর্তেও সেইসব চালকগণ নিজেদের অধৈর্য্যের প্রমাণ দিতেই অনবরত হর্ণ বাজিয়ে যাচ্ছে। বিপ্লব অপরিণামদর্শী ড্রাইভারদের অধৈর্য্য হর্ণের শব্দ থেকে বাঁচতে দুহাতে কান চেপে ধরে রেখেছে। আর একমুহূর্তও বিপ্লবের পক্ষে এই শব্দ সহ্য করা সম্ভব নয়, কোনোমতে পকেট থেকে একশো টাকার একটি নোট সিএনজি ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে দুর্বল পায়ে রেলগেটের দিকে দৌঁড়াতে শুরু করে। কিন্তু রেলগেটের সামনে আসতেই বিকট শব্দে ট্রেনের হুইসেল বেজে উঠলে দু হাতে কান আরো জোড়ে চেপে ধরে বিপ্লব এবং জড়সড় হয়ে রাস্তার ওপরই শুয়ে পরে। নিজেকে আর ধরে রাখতে পারে না বিপ্লব, রেলগাড়ির ঝিকঝিক শব্দের তালে তালে কোনো এক অজানা অতলে হারিয়ে যেতে থাকে।..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496106
- Availability: In Stock
- ISBN: 9789849496106
- Total Pages: 80
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Dhulomakha Dhusor Jibon
হাতিরঝিল মোড়
থেকে কাওরান বাজারের রাস্তায় এফডিসির সামনের জ্যামে সিএনজিতে বসে আছে বিপ্লব। অফিস
থেকে অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে গুলশান থেকে আজিমপুরের বাসায় ফিরছে।
কাওরানবাজার রেলগেটের দায়িত্বরত কর্মচারী রেলগেটের গেট ফেলে দিয়েছে। ফলে জ্যাম
লেগে আছে। কিন্তু বাংলাদেশের মোটরযান চালকদের এক চুল পরিমাণও ধৈর্য্য যে নেই, তারা জ্যামে পড়লে অকারণে হর্ণ বাজিয়ে তা প্রমাণ করে দেয়। এইমুহূর্তেও
সেইসব চালকগণ নিজেদের অধৈর্য্যের প্রমাণ দিতেই অনবরত হর্ণ বাজিয়ে যাচ্ছে। বিপ্লব
অপরিণামদর্শী ড্রাইভারদের অধৈর্য্য হর্ণের শব্দ থেকে বাঁচতে দুহাতে কান চেপে ধরে
রেখেছে। আর একমুহূর্তও বিপ্লবের পক্ষে এই শব্দ সহ্য করা সম্ভব নয়, কোনোমতে পকেট থেকে একশো টাকার একটি নোট সিএনজি ড্রাইভারের হাতে ধরিয়ে
দিয়ে গাড়ি থেকে নেমে দুর্বল পায়ে রেলগেটের দিকে দৌঁড়াতে শুরু করে। কিন্তু
রেলগেটের সামনে আসতেই বিকট শব্দে ট্রেনের হুইসেল বেজে উঠলে দু হাতে কান আরো জোড়ে
চেপে ধরে বিপ্লব এবং জড়সড় হয়ে রাস্তার ওপরই শুয়ে পরে। নিজেকে আর ধরে রাখতে পারে না
বিপ্লব, রেলগাড়ির ঝিকঝিক শব্দের তালে তালে কোনো এক অজানা
অতলে হারিয়ে যেতে থাকে।
