Onek Shrabon Periye
পরিবার পাবলিকেশন্স কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের সন্ধানে’ প্রতিযোগিতায় নির্বাচিত পাণ্ডুলিপি ‘অনেক শ্রাবণ পেরিয়ে’।আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানামুখী জীবনের বহুমাত্রিক চালচিত্র। এর অনেক কিছুই থেকে গেছে অগোচরে, অনেকটা লিপিবদ্ধ করতে পেরেছেন আমাদের অগ্রজ কথাশিল্পী, কবি, সাহিত্যিকগণ তাদের মেধা ও মনন দিয়ে।‘অনেক শ্রাবণ পেরিয়ে’ বইটিতে আমি চেষ্টা করেছি কিছু মানুষের অব্যক্ত কথকতা শব্দের অক্ষরে বিদ্ধৃত করতে। সংসারে কত মধুর কিংবা বেদনাবিধুর স্মৃতি মনের কোঠায় সযত্নে লালিত করে রাখেন অনেক চেনা-অচেনা মানুষ। তারপর কালস্রােতে সেইসব ঘটনাবলী ধূসর অস্পষ্ট স্মৃতিতে বিলীন হয়। আমি কল্পনার সুতোয় সেসব স্মৃতির ফুলগুলোকে একসাথে এনে মালা গাথার চেষ্টা করেছি। কল্পবীণার তারে বাঁধতে চেয়েছি শব্দ দিয়ে সুরের মূর্চ্ছনা। জানি না কতটুকু সফল হতে পেরেছি। আমার এই আন্তরিক প্রয়াস সার্থক হবে যদি আপনাদের কাছে তা গ্রহণযোগ্যতা পায়। সাফল্য-ব্যর্থতার চুড়ান্ত বিচারক বোদ্ধা পাঠকগণ।..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496137
- Availability: In Stock
Tags: Onek Shrabon Periye
পরিবার পাবলিকেশন্স কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের সন্ধানে’ প্রতিযোগিতায় নির্বাচিত পাণ্ডুলিপি ‘অনেক শ্রাবণ পেরিয়ে’।
আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানামুখী জীবনের বহুমাত্রিক চালচিত্র। এর অনেক কিছুই থেকে গেছে অগোচরে, অনেকটা লিপিবদ্ধ করতে পেরেছেন আমাদের অগ্রজ কথাশিল্পী, কবি, সাহিত্যিকগণ তাদের মেধা ও মনন দিয়ে।
‘অনেক শ্রাবণ পেরিয়ে’ বইটিতে আমি চেষ্টা করেছি কিছু মানুষের অব্যক্ত কথকতা শব্দের অক্ষরে বিদ্ধৃত করতে। সংসারে কত মধুর কিংবা বেদনাবিধুর স্মৃতি মনের কোঠায় সযত্নে লালিত করে রাখেন অনেক চেনা-অচেনা মানুষ। তারপর কালস্রােতে সেইসব ঘটনাবলী ধূসর অস্পষ্ট স্মৃতিতে বিলীন হয়। আমি কল্পনার সুতোয় সেসব স্মৃতির ফুলগুলোকে একসাথে এনে মালা গাথার চেষ্টা করেছি। কল্পবীণার তারে বাঁধতে চেয়েছি শব্দ দিয়ে সুরের মূর্চ্ছনা। জানি না কতটুকু সফল হতে পেরেছি। আমার এই আন্তরিক প্রয়াস সার্থক হবে যদি আপনাদের কাছে তা গ্রহণযোগ্যতা পায়। সাফল্য-ব্যর্থতার চুড়ান্ত বিচারক বোদ্ধা পাঠকগণ।
