Flight-211
৳180
৳240
আগেরদিন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছে দুই ভাইবোন, অভি এলাহী এবং তিতলী নাওয়ার। ওখান থেকে সরাসরি চলে এসেছে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে, থামেলে।ছুটির ফাঁকে নেপালে ঘুরতে এসেছে ওরা। একটা নির্ঝঞ্ঝাট ট্যুর চায় অভি। ‘নির্ঝঞ্ঝাট’ শব্দটা মাথায় আসতেই তিতলীর দিকে তাকাল। রাস্তার পাশে পসরা সাজিয়ে বসা ফুটপাতের দোকানগুলোর দিকে এগিয়ে গেছে তিতলী, হাতে ক্যামেরা। কয়েকটা স্ন্যাপ নিয়ে পুতির মালা দরদাম করতে শুরু করেছে। মালার পাশেই সাজিয়ে রাখা অনেকগুলো খুকুরি, ট্র্যাডিশনাল নেপালি গোরখা ছুরি। ঘড়িতে সময় দুপুর ১২টা ৫২, খুকুরিগুলোর দিকে তাকিয়ে হঠাৎ অভির মনে হলে এই ট্যুরটাও নির্ঝঞ্ঝাট হবে না! যদিও শৌখিন ‘মিস্ট্রি সলভার’ অভি এলাহী জানত না একটু পরেই কারো চক্রান্তে ক্রাশ হচ্ছে ইউএস বাংলা-২১১ ফ্লাইট। এই ক্রাশের পিছনে রয়েছে নিউক্লিয়ার ফিজিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেক ভয়াবহ চক্রান্ত... কিন্তু কে সেই চক্রান্তকারী?..
- Reward Points: 10
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9422655
- Availability: In Stock
- Author Name: Falguni Alam ,
- ISBN: 9789849422655
- Total Pages: 120
- Edition: 2nd
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2019
Tags: Flight-211
আগেরদিন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছে দুই ভাইবোন, অভি এলাহী এবং তিতলী নাওয়ার। ওখান থেকে সরাসরি চলে এসেছে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে, থামেলে।
ছুটির ফাঁকে নেপালে ঘুরতে এসেছে ওরা।
একটা নির্ঝঞ্ঝাট ট্যুর চায় অভি। ‘নির্ঝঞ্ঝাট’ শব্দটা মাথায় আসতেই তিতলীর দিকে তাকাল। রাস্তার পাশে পসরা সাজিয়ে বসা ফুটপাতের দোকানগুলোর দিকে এগিয়ে গেছে তিতলী, হাতে ক্যামেরা। কয়েকটা স্ন্যাপ নিয়ে পুতির মালা দরদাম করতে শুরু করেছে। মালার পাশেই সাজিয়ে রাখা অনেকগুলো খুকুরি, ট্র্যাডিশনাল নেপালি গোরখা ছুরি। ঘড়িতে সময় দুপুর ১২টা ৫২, খুকুরিগুলোর দিকে তাকিয়ে হঠাৎ অভির মনে হলে এই ট্যুরটাও নির্ঝঞ্ঝাট হবে না! যদিও শৌখিন ‘মিস্ট্রি সলভার’ অভি এলাহী জানত না একটু পরেই কারো চক্রান্তে ক্রাশ হচ্ছে ইউএস বাংলা-২১১ ফ্লাইট। এই ক্রাশের পিছনে রয়েছে নিউক্লিয়ার ফিজিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেক ভয়াবহ চক্রান্ত... কিন্তু কে সেই চক্রান্তকারী?
সাত বছর বয়স থেকে বই এবং কলমের নেশা! পড়াশোনা করতে গিয়ে সখ্যতা অ্যাপ্রণ এবং মানবতার সাথে। ঝোঁক আছে চলচ্চিত্র নির্মাণ-ক্যামেরার দিকেও!জন্ম ১২ মার্চ, ১৯৯২ সালে পটুয়াখালীর গলাচিপাতে। বেড়ে ওঠা ফরিদপুরের রোদ, বৃষ্টি আর ধূলোর সঙ্গে। স্কুলজীবন থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। নিয়মিত ব্লগিং করেছেন ২০১৩ সাল পর্যন্ত। মেডিকেল সায়েন্স পড়তে গিয়ে এরপর দীর্ঘ বিরতি লেখালেখিতে। পঞ্চদশী কবি হিসেবে প্রথম প্রকাশনা ‘কাব্যধারিণী’ (২০০৫) নামক কবিতা সংকলনে। প্রথম একক বই- ‘নিঃসঙ্গতা’ (কিশোর উপন্যাস, ২০০৯)। এরপরে আসে ‘কড়ে আঙুল’ (ভৌতিক গল্প, ২০১০) ‘ফ্লাইট-২১১’ (ফিকশন উপন্যাস, ২০১৯)।চা আর বইয়ের প্রতি অন্ধপ্রেম। প্রতিনিয়ত শিখতে ভালোবাসেন, যেকোন বিষয় জানতে তার মাঝে ডুবে থাকতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। স্বপ্ন দেখেন ভালো কিছু করার, সাথে লেখালেখিটাও চালিয়ে নেবার।ই-মেইল: falguni.alam2@gmail.comফেসবুক: facebook.com/falguni.alam

