Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 KHUN

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Khun

৳250

৳335

মিনা শারমিন -এর রহস্যময় থ্রিলার উপন্যাস ‘খুন’।খুন শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রক্তমাখা ছুরির হুংকারজড়ানো কোন ক্ষত-বিক্ষত দেহাবয়ব। কিন্তু চোখের সামনে ছটফট করতে থাকা জীবিত  মানুষটির ভেতরকার রক্তাক্ত  ক্ষতটিকে কী আমরা অনুভবের নামকরণে খুন বলে স্বীকৃতি দেই কখনও? জীবনভর অপকর্মে লিপ্ত থাকা অপরাধীসত্তাটি ঘোরে বা অঘোরে তার নিজ অনুভূতির কাছে খুন না হয়ে পারে কি? অথবা প্রিয়জন হারানো কোন নিঃসঙ্গ পথিক, যাকে তার অথর্ব জীবনটাকে শেষ না করতে পেরে তিলে তিলে বাঁচিয়ে রাখতে হয়! তার এই বেঁচে থাকাটাকেই কি আদৌ বেঁচে থাকা বলে? উপন্যাসটির নামকরণ করতে গিয়ে খুনের এই বিভিন্নমুখী সংজ্ঞার কাছে আমার ভাবনা মূর্ছিত হয়ে পড়ছিলো বারবার। সচারচর আমরা যে বুননে উপন্যাসের ভেতরের ভাবনাগুলি পড়তে অভ্যস্ত আমার খুনে সেই ধাঁচটি অনুপস্থিত। লেখক বা অন্যান্য চরিত্রের সরাসরি ভাবনাগুলো এ উপন্যাসটিতে নির্বাক। একজন অপরাধীর দৃষ্টিতে তার সমস্তজীবনের গল্পটা কেমন হতে পারে? ভাবনার গতি-প্রকৃতি, হৃদয়ের টানাপোড়েন এবং অন্যান্য চরিত্রগুলিকে বর্ণনা করার অনুভূতি একজন অন্ধকারযাত্রীর চোখ দিয়ে পড়ানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা খুন? উপন্যাসটির গল্প বলার ধরণ তাই গতানুগতিক থেকে কিছুটা ভিন্ন। গল্প বলার এ নিজস্বীয়তাটুকুর ভালো লাগা-মন্দ লাগার পুরো দায় আমি কাঁধে তুলে নিলাম। তবে তদন্তকালীন সময়গুলিতে অন্যান্য চরিত্রগুলির ভেতরটাকে পড়ার একটা সুযোগ পাঠকদের জন্য অবশ্যই রয়েছে! আমার দেখা কোন এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত উপন্যাস খুন। কিন্তু গল্প... জীবন ..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 010050
  • Availability: In Stock
  • Author Name: Mina Sharmin ,
  • ISBN: 978-984-93432-5-01
  • Total Pages: 180
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2021
  • Publication Date: 2021-02-10

Tags: Khun

মিনা শারমিন -এর রহস্যময় থ্রিলার উপন্যাস ‘খুন’।

খুন শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রক্তমাখা ছুরির হুংকারজড়ানো কোন ক্ষত-বিক্ষত দেহাবয়ব। কিন্তু চোখের সামনে ছটফট করতে থাকা জীবিত  মানুষটির ভেতরকার রক্তাক্ত  ক্ষতটিকে কী আমরা অনুভবের নামকরণে খুন বলে স্বীকৃতি দেই কখনও? জীবনভর অপকর্মে লিপ্ত থাকা অপরাধীসত্তাটি ঘোরে বা অঘোরে তার নিজ অনুভূতির কাছে খুন না হয়ে পারে কি? অথবা প্রিয়জন হারানো কোন নিঃসঙ্গ পথিক, যাকে তার অথর্ব জীবনটাকে শেষ না করতে পেরে তিলে তিলে বাঁচিয়ে রাখতে হয়! তার এই বেঁচে থাকাটাকেই কি আদৌ বেঁচে থাকা বলে? উপন্যাসটির নামকরণ করতে গিয়ে খুনের এই বিভিন্নমুখী সংজ্ঞার কাছে আমার ভাবনা মূর্ছিত হয়ে পড়ছিলো বারবার। সচারচর আমরা যে বুননে উপন্যাসের ভেতরের ভাবনাগুলি পড়তে অভ্যস্ত আমার খুনে সেই ধাঁচটি অনুপস্থিত। লেখক বা অন্যান্য চরিত্রের সরাসরি ভাবনাগুলো  উপন্যাসটিতে নির্বাক। একজন অপরাধীর দৃষ্টিতে তার সমস্তজীবনের গল্পটা কেমন হতে পারে? ভাবনার গতি-প্রকৃতি, হৃদয়ের টানাপোড়েন এবং অন্যান্য চরিত্রগুলিকে বর্ণনা করার অনুভূতি একজন অন্ধকারযাত্রীর চোখ দিয়ে পড়ানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা খুন? উপন্যাসটির গল্প বলার ধরণ তাই গতানুগতিক থেকে কিছুটা ভিন্ন। গল্প বলার  নিজস্বীয়তাটুকুর ভালো লাগা-মন্দ লাগার পুরো দায় আমি কাঁধে তুলে নিলাম। তবে তদন্তকালীন সময়গুলিতে অন্যান্য চরিত্রগুলির ভেতরটাকে পড়ার একটা সুযোগ পাঠকদের জন্য অবশ্যই রয়েছে! আমার দেখা কোন এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত উপন্যাস খুন। কিন্তু গল্প... জীবন 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Mina Sharmin
Mina Sharmin
পদ্মাঘেরা ফরিদপুরের বুকে ২রা নভেম্বর জন্ম নেয়া মেয়েশিশুটি পরিবার থেকে পরিজনমহলে শারমিন নামেই পরিচিত। কেবল বাবা মাঝেমাঝে আদর করে নামের শেষ দুই অক্ষরের সাথে আ কার জুড়ে দিয়ে মিনা ডাকতেন। প্রকৃতপক্ষে বাবার আদরটুকু জড়িয়ে রাখতেই এই মিনা শারমিন নামটির জন্ম।ছোটবেলা থেকেই প্রচন্ড বেখেয়ালিটাইপ মনটাকে ধারণ করে চলেছি। নিজের বেখেয়ালি মনের ভাবনার খাতায় গল্প লেখার সূচনা হয়েছিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায়। সেই থেকে চুপিসারে অনেক গল্পের স্বাক্ষী করে ফেলেছি মনকে। কিন্তু প্রকাশ্যে লেখালেখির সাথে যুক্ত হই ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছি। পথিমধ্যে অনার্স চলাকালীন সময়েই শিক্ষকতার মতো মহান পেশার সাথে গড়েছি আত্মীয়তা।শখের মধ্যে ছবি তুলতে ভীষণ ভালবাসি, ভালবাসি একমাত্র ছেলে আফিফের সাথে সময় কাটাতে আর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে।  প্রকাশিত কোন একক বই নেই, ২০২০ সালের বইমেলায় পরিবার পাবলিকেশনের গল্পসংকলন "প্রথম প্রেমের গল্প" বইতে আমার একটি গল্প প্রথম প্রকাশিত হয়েছিল। সামনে স্বপ্নময় ২০২১ বইমেলা। একক উপন্যাস, গল্প-কবিতার সংকলনসহ আসছে বইমেলাকে ঘিরে মনের কোণে একঝাঁক স্বপ্নেরা ক্রমাগত আঁকিবুঁকি এঁকে দিচ্ছে। এইতো অনেক হলো, পরিচিতিতে এরচেয়ে বেশি কিছু আপাতত আমার ঝুলিতে নেই। আমি শিক্ষানবিশ, সবার দোয়াপ্রার্থী। ইমেইল: minasharmin2012@gmail.com