Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 KHUNI by Mina Sharmin

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

KHUNI

৳240

৳350

জীবন, কখনো পদ্মপাতার জলে আলতো করে ছোঁয়ানো আঙ্গুল, আবার কখনো তীব্র অগ্নিকুন্ডে ভস্মীভূত শরীরের অংশ। জীবনের মোড়ে মোড়ে ওঁৎ পেতে থাকে রহস্য এবং নাটকের অনবদ্য অথবা নিদারুণ কিছু চিত্রায়ণ।জীবন আর রহস্যের মোড়কে আবৃত এক থ্রিলারধর্মী সিরিজ উপন্যাস 'খুনি'।গল্পের প্রয়োজনে উপন্যাসটি কখনো প্রেম আবার কখনো পারিবারিক ঘটনাপ্রবাহকে উপজীব্য করে এগিয়েছে।কে এই খুনি? ক্লু এর সাথে সত্যিই কি খুনির কোনো সম্পর্ক খুঁজে পাবে পুলিশ? আপন আয়োজন এর নিচতলার দক্ষিণ দিকটায় সকলের প্রবেশের অনুমতি নেই কেন ? স্বপ্নার, নীলু আন্টি কেন হারিয়ে গিয়েছিল?এমনই রহস্যেঘেরা অজস্র প্রশ্নের উত্তর পেতে এবং অসংখ্য চরিত্রের টানাপোড়েনের আদ্যোপান্ত জানতে আপনাকে পড়তে হবে পুরো উপন্যাসটি। 'খুনি' পাঠে জট খুলবে একের পর এক রহস্যের। 'খুনি' মূলত লেখকের প্রথম উপন্যাস 'খুন' এর সিকুয়্যেল।..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 050222
  • Availability: In Stock
  • Author Name: Mina Sharmin ,
  • ISBN: 978-984-96338-2-2
  • Total Pages: 180
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2022
  • Publication Date: 2022-02-15

জীবন, কখনো পদ্মপাতার জলে আলতো করে ছোঁয়ানো আঙ্গুল, আবার কখনো তীব্র অগ্নিকুন্ডে ভস্মীভূত শরীরের অংশ। জীবনের মোড়ে মোড়ে ওঁৎ পেতে থাকে রহস্য এবং নাটকের অনবদ্য অথবা নিদারুণ কিছু চিত্রায়ণ।জীবন আর রহস্যের মোড়কে আবৃত এক থ্রিলারধর্মী সিরিজ উপন্যাস 'খুনি'।গল্পের প্রয়োজনে উপন্যাসটি কখনো প্রেম আবার কখনো পারিবারিক ঘটনাপ্রবাহকে উপজীব্য করে এগিয়েছে।

কে এই খুনি? ক্লু এর সাথে সত্যিই কি খুনির কোনো সম্পর্ক খুঁজে পাবে পুলিশ? আপন আয়োজন এর নিচতলার দক্ষিণ দিকটায় সকলের প্রবেশের অনুমতি নেই কেন ? স্বপ্নার, নীলু আন্টি কেন হারিয়ে গিয়েছিল?

এমনই রহস্যেঘেরা অজস্র প্রশ্নের উত্তর পেতে এবং অসংখ্য চরিত্রের টানাপোড়েনের আদ্যোপান্ত জানতে আপনাকে পড়তে হবে পুরো উপন্যাসটি। 'খুনি' পাঠে জট খুলবে একের পর এক রহস্যের।


 'খুনি' মূলত লেখকের প্রথম উপন্যাস 'খুন' এর সিকুয়্যেল।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Mina Sharmin
Mina Sharmin
পদ্মাঘেরা ফরিদপুরের বুকে ২রা নভেম্বর জন্ম নেয়া মেয়েশিশুটি পরিবার থেকে পরিজনমহলে শারমিন নামেই পরিচিত। কেবল বাবা মাঝেমাঝে আদর করে নামের শেষ দুই অক্ষরের সাথে আ কার জুড়ে দিয়ে মিনা ডাকতেন। প্রকৃতপক্ষে বাবার আদরটুকু জড়িয়ে রাখতেই এই মিনা শারমিন নামটির জন্ম।ছোটবেলা থেকেই প্রচন্ড বেখেয়ালিটাইপ মনটাকে ধারণ করে চলেছি। নিজের বেখেয়ালি মনের ভাবনার খাতায় গল্প লেখার সূচনা হয়েছিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায়। সেই থেকে চুপিসারে অনেক গল্পের স্বাক্ষী করে ফেলেছি মনকে। কিন্তু প্রকাশ্যে লেখালেখির সাথে যুক্ত হই ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছি। পথিমধ্যে অনার্স চলাকালীন সময়েই শিক্ষকতার মতো মহান পেশার সাথে গড়েছি আত্মীয়তা।শখের মধ্যে ছবি তুলতে ভীষণ ভালবাসি, ভালবাসি একমাত্র ছেলে আফিফের সাথে সময় কাটাতে আর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে।  প্রকাশিত কোন একক বই নেই, ২০২০ সালের বইমেলায় পরিবার পাবলিকেশনের গল্পসংকলন "প্রথম প্রেমের গল্প" বইতে আমার একটি গল্প প্রথম প্রকাশিত হয়েছিল। সামনে স্বপ্নময় ২০২১ বইমেলা। একক উপন্যাস, গল্প-কবিতার সংকলনসহ আসছে বইমেলাকে ঘিরে মনের কোণে একঝাঁক স্বপ্নেরা ক্রমাগত আঁকিবুঁকি এঁকে দিচ্ছে। এইতো অনেক হলো, পরিচিতিতে এরচেয়ে বেশি কিছু আপাতত আমার ঝুলিতে নেই। আমি শিক্ষানবিশ, সবার দোয়াপ্রার্থী। ইমেইল: minasharmin2012@gmail.com