Moddhyodupur
রিমি, পলাশের কথা অনেক মনে পড়ছে?হু। আজ ওর মৃত্যুবার্ষিকী। আরিফ, তুমি কি আমার কথা শুনে কষ্ট পাচ্ছো?কষ্ট পাবো কেন? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি। তুমি চাইলে এটা আমাকে না জানালেও পারতে। পারতে না, বলো? কিন্তু তুমি তোমার জীবনের কষ্টের কথা আমাকে বলেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মনে হয়, আমার ভালোবাসা পলাশের ভালোবাসার কাছে কিছুই না।আমি তোমাকে ভালোবাসি। কিন্তু পলাশ ছিলো আমার জীবনের প্রথম ভালোবাসা। এভাবে ও আমাকে ছেড়ে চলে যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি, আরিফ। রিমি আর কথা শেষ করতে পারলো না। আরিফের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলো। আরিফ রিমিকে জড়িয়ে ধরে রেখেছে। রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিমির কান্না দেখে আরিফের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আরিফের ইচ্ছা করছে-যদি সম্ভব হতো তাহলে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ৮ বছর আগের সেই মধ্যদুপুরে ফিরে যেতো। সেই মধ্যদুপুরে, পলাশের হাতে রিমির হাত দিয়ে বলতো- এই মেয়েটি আপনাকে অনেক ভালোবাসো। মধ্যদুপুরের ভালোবাসার চোখের জল আপনি দেখেননি। দেখেছি আমি। প্রতিটি চোখের জলে যে কি ভালোবাসা! তা আপনি জানেন না, পলাশ। জানি শুধু আমি.....
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496151
- Availability: In Stock
Tags: Moddhyodupur
রিমি, পলাশের কথা অনেক মনে পড়ছে?
হু। আজ ওর মৃত্যুবার্ষিকী। আরিফ, তুমি কি আমার কথা শুনে কষ্ট পাচ্ছো?
কষ্ট পাবো কেন? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি। তুমি চাইলে এটা আমাকে না জানালেও পারতে। পারতে না, বলো? কিন্তু তুমি তোমার জীবনের কষ্টের কথা আমাকে বলেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মনে হয়, আমার ভালোবাসা পলাশের ভালোবাসার কাছে কিছুই না।
আমি তোমাকে ভালোবাসি। কিন্তু পলাশ ছিলো আমার জীবনের প্রথম ভালোবাসা। এভাবে ও আমাকে ছেড়ে চলে যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি, আরিফ।
রিমি আর কথা শেষ করতে
পারলো না। আরিফের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলো। আরিফ রিমিকে জড়িয়ে ধরে রেখেছে।
রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিমির কান্না দেখে আরিফের চোখ দিয়ে টপ টপ করে পানি
ঝরে পড়ছে। আরিফের ইচ্ছা করছে-যদি সম্ভব হতো তাহলে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ৮ বছর আগের
সেই মধ্যদুপুরে ফিরে যেতো। সেই মধ্যদুপুরে, পলাশের হাতে রিমির হাত দিয়ে
বলতো- এই মেয়েটি আপনাকে অনেক ভালোবাসো। মধ্যদুপুরের ভালোবাসার চোখের জল আপনি
দেখেননি। দেখেছি আমি। প্রতিটি চোখের জলে যে কি ভালোবাসা! তা আপনি জানেন না,
পলাশ। জানি শুধু আমি...
