Mohapurush
শহরজুড়ে লোডশেডিং। আকাশে বিরাট থালার মত এক চাঁদ উঠেছে। চাঁদের আলোর কারণে অন্ধকার শহরকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারেনি। গাছপালার বাধা পেরিয়েও গায়ে জোছনা লাগছে। জোছনার কোন রং থাকে না। জোছনা তার নিজের মত।জোছনা রাতে বনে যাওয়ার নিয়ম। কিন্তু সাথে হাঁটতে থাকা দুইজনকে নিয়ে এখন বনে যাওয়া সম্ভব না। আমি চোখ বন্ধ করে বললাম, শহরটা অরণ্য হয়ে যাক। এখন শহরের অলিতে-গলিতে হাঁটা মানে গহিন বনের ভেতরে জোছনা মাখিয়ে হেঁটে চলা।আমরা জোছনা মাখিয়ে হেঁটে যাচ্ছি। উদ্দেশ্যহীন যাত্রা। ঠিক কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সিদ্ধান্ত নিতে নিতেই পেছন থেকে একটা পুলিশের গাড়ি এসে থামলো। পুলিশের গাড়ি দেখে কামাল সাহেব কিছুটা ভড়কে গিয়ে দৌড় দেবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুর্বলতার কারণে জয়নাল সাহেব তাঁর একটা হাত ধরে থাকায় এ যাত্রায় সেই সুযোগ আর পেলেন না।গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে জিজ্ঞেস করলো, ‘ভাই, আপনি?’ ‘আমাকে চিনতে পেরেছেন?’ আমি জবাব দিলাম না, কারণ আমি ভদ্রলোককে চিনতে পারছি না। ..
- Reward Points: 10
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9422694
- Availability: In Stock
- Author Name: Towfik Mithun ,
- ISBN: 9789849422694
- Total Pages: 96
- Edition: 2nd
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Mohapurush
শহরজুড়ে
লোডশেডিং। আকাশে বিরাট থালার মত এক চাঁদ উঠেছে। চাঁদের আলোর কারণে অন্ধকার শহরকে
পুরোপুরি ডুবিয়ে দিতে পারেনি। গাছপালার বাধা পেরিয়েও গায়ে জোছনা লাগছে।
জোছনার কোন রং থাকে না। জোছনা তার নিজের মত।
জোছনা রাতে বনে যাওয়ার নিয়ম। কিন্তু সাথে হাঁটতে থাকা দুইজনকে নিয়ে এখন বনে যাওয়া সম্ভব না। আমি চোখ বন্ধ করে বললাম, শহরটা অরণ্য হয়ে যাক। এখন শহরের অলিতে-গলিতে হাঁটা মানে গহিন বনের ভেতরে জোছনা মাখিয়ে হেঁটে চলা।
আমরা জোছনা মাখিয়ে হেঁটে যাচ্ছি। উদ্দেশ্যহীন যাত্রা। ঠিক কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সিদ্ধান্ত নিতে নিতেই পেছন থেকে একটা পুলিশের গাড়ি এসে থামলো।
পুলিশের গাড়ি দেখে কামাল সাহেব কিছুটা ভড়কে গিয়ে দৌড় দেবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুর্বলতার কারণে জয়নাল সাহেব তাঁর একটা হাত ধরে থাকায় এ যাত্রায় সেই সুযোগ আর পেলেন না।
গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে জিজ্ঞেস করলো, ‘ভাই, আপনি?’ ‘আমাকে চিনতে পেরেছেন?’
আমি জবাব দিলাম না, কারণ আমি ভদ্রলোককে চিনতে
পারছি না।
তৌফিক মিথুন বাংলা ভাষার জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। ২৫ জুলাই জন্ম নেয়া এই কথা সাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে।লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। 'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি…একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস। প্রকাশিত গ্রন্থঃপ্রেত, ভয়, প্রেত-২ (ছোট গল্প)মহাপুরুষ, মায়া (উপন্যাস)

