Tumul Preme Choto Bhai
লাজুক প্রকৃতির ছোটভাইয়ের নাম ‘তুমুল’ হলো কী করে সেটা গভীরভাবে ভাববার বিষয়। তবে জানা যায় ওর যেদিন জন্ম সেদিন তুমুল বোশেখী ঝড় হয়েছিল যশোরে। তুমুল, তুমুলভাবে সেনসেটিভ। নিজের প্রেমকে বাঁচানোর জন্যে তুমুল যা করে তা আধুনিককালে কমই দেখা যায়। তুমুলের গুরুপ্রতিম বড়ভাই তুমুলকে নিয়ে ফেসবুকে ছবিসহ পাবলিক স্ট্যাটাস দিয়ে ঘটিয়েছে আরেক কাণ্ড। তুমুল এখন জনপ্রিয় একজন ছোটভাই। ছ্যাক খেয়ে কেউ এত জনপ্রিয় হতে পারে এর আগে তা লক্ষ্য করা যায়নি। তুমুল যেখানেই যায় কেউ না কেউ তাকে চিনে ফেলে। রিনার ভালোবাসা ফিরে পাওয়ার জন্যে তুমুলের যে একাগ্রতা যে প্রচেষ্টা তা সবাইকে মুগ্ধ করে। ছয় ফুটের উপরে উচ্চতার ছোটভাইয়ের দশ ফুট উচ্চতার মন। শরীরের চেয়ে মনের উচ্চতা বেশি বলেই রিনাকে সে মুগ্ধ করতে পেরেছিল। বড়ভাইয়ের সাথে তার একটা দারুণ সম্পর্ক। ছোটভাইয়ের প্রতি স্নেহের আতিশয্যে বড়ভাই ছোটভাইকে অধিক প্রশ্রয় দিয়ে ফেলে। ওরা দু’জন বন্ধুর মতো হয়ে যায়। তাদের দুজনের বিচিত্র কর্মকাণ্ড ‘তুমুল প্রেমে ছোটভাই’ উপন্যাসের মূল উপজীব্য।..
- Brand: BHASHACHITRA
- Product Code: Bhashachitra Book
- Availability: In Stock
- ISBN: 978-984-92803-1-6
- Total Pages: 96
- Edition: 1st February, 2019
- Book Language: Bangla
- Available Book Formats:Hardcover
- Year: 2019
- Publication Date: 2019-02-01
লাজুক প্রকৃতির ছোটভাইয়ের নাম ‘তুমুল’ হলো কী করে সেটা গভীরভাবে ভাববার বিষয়। তবে জানা যায় ওর যেদিন জন্ম সেদিন তুমুল বোশেখী ঝড় হয়েছিল যশোরে। তুমুল, তুমুলভাবে সেনসেটিভ। নিজের প্রেমকে বাঁচানোর জন্যে তুমুল যা করে তা আধুনিককালে কমই দেখা যায়। তুমুলের গুরুপ্রতিম বড়ভাই তুমুলকে নিয়ে ফেসবুকে ছবিসহ পাবলিক স্ট্যাটাস দিয়ে ঘটিয়েছে আরেক কাণ্ড। তুমুল এখন জনপ্রিয় একজন ছোটভাই। ছ্যাক খেয়ে কেউ এত জনপ্রিয় হতে পারে এর আগে তা লক্ষ্য করা যায়নি। তুমুল যেখানেই যায় কেউ না কেউ তাকে চিনে ফেলে। রিনার ভালোবাসা ফিরে পাওয়ার জন্যে তুমুলের যে একাগ্রতা যে প্রচেষ্টা তা সবাইকে মুগ্ধ করে। ছয় ফুটের উপরে উচ্চতার ছোটভাইয়ের দশ ফুট উচ্চতার মন। শরীরের চেয়ে মনের উচ্চতা বেশি বলেই রিনাকে সে মুগ্ধ করতে পেরেছিল। বড়ভাইয়ের সাথে তার একটা দারুণ সম্পর্ক। ছোটভাইয়ের প্রতি স্নেহের আতিশয্যে বড়ভাই ছোটভাইকে অধিক প্রশ্রয় দিয়ে ফেলে। ওরা দু’জন বন্ধুর মতো হয়ে যায়। তাদের দুজনের বিচিত্র কর্মকাণ্ড ‘তুমুল প্রেমে ছোটভাই’ উপন্যাসের মূল উপজীব্য।
