Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Nona Benjonar Shilalipi

৳200

বাংলা কবিতায় এক সার্বভৌম অধ্যায়ের নাম আবু হাসান শাহরিয়ার (১৯৫৯- )। কবিতাকে তিনি ‘একার সন্ন্যাস’ বলেন। বিশ শতকের সাতের দশকে আবির্ভাব। তবে, দশকচর্চার ঘোর বিরোধী; বলেন, ‘দশক গৌণ কবিদের আশ্রয়’। নিরন্তর সাধনায় তিনি বার বার নিজেকে ভেঙেছেন এবং নতুন অনুষঙ্গে বিনির্মাণ করেছেন। নিজস্ব স্বরভঙ্গি, বাক্সময় চিত্রকল্প, পরাবাস্তব ঘোর ও প্রকাশপ্রকরণের নতুনত্বে রচনা করেছেন বাংলা কবিতার নতুন বাঁক। ব্রাত্যজীবন ও লোকনিজস্বতার বিপুল ভাঁড়ার তাঁর কবিতা। পুরাণের চরিত্ররা সেখানে জলের ভুবনে মাছের মতো সাবলীল আসা-যাওয়া করে। দীক্ষিত পাঠকের মুখে মুখে ফেরে তাঁর প্রবাদপ্রতিম অসংখ্য পঙক্তি।কাব্যগ্রন্থ ‘বালিকা আশ্রম’কে হিসাবের বাইরে রাখলে ‘নোনা ব্যঞ্জনার শিলালিপি’ আবু হাসান শাহরিয়ারের ষোড়শ একক কবিতার বই। এ বইয়ের কবিতাগুলোয় কবি তাঁর স্বদেশ, সমকাল ও পৃথিবীকালকে এক উচ্চমার্গীয় বোধে দেখেছেন। শেষের কয়েকটি কবিতায় এসেছে চিরকালের মৃত্যুবোধও। বরাবরের মতো কবি ঝুঁকে থেকেছেন ব্রাত্যজীবন ও সর্বপ্রাণময়তায়। বোধের ধারাবাহিকতায় ‘নোনা ব্যঞ্জনার শিলালিপি’ শাহরিয়ারের কবিতার নতুন এক বাঁক, যে-বাঁক এই কবি আগেও একাধিকবার নিয়েছেন। কবির ৬০ বছর পূর্তিতে বইটি আগাম প্রকাশ করতে পেরে ভাষাচিত্র আনন্দিত।কালজয়ী কবিরা একইসঙ্গে মহাকালের প্রতিনিধি এবং সমকালের হিসাবরক্ষক। বাংলা কবিতায় জীবনানন্দ দাশের পর বৃহত্তর কালের ক্যানভাসে যে-স্বল্প সংখ্যক কবির বিচরণ, আবু হাসান শাহরিয়ার সেই বিরলপ্রজদের একজন। ‘বিমূর্ত প্রণয়কলা’র কবিতাগুলোও এর জোরালো সাক্ষ্য দেয়।..

  • Brand: BHASHACHITRA
  • Product Code: Bhashachitra Book
  • Availability: In Stock
  • ISBN: 978-984-94105-4-6
  • Total Pages: 64
  • Edition: july 2019
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hardcover
  • Year: 2019
  • Publication Date: 2019-07-20

বাংলা কবিতায় এক সার্বভৌম অধ্যায়ের নাম আবু হাসান শাহরিয়ার (১৯৫৯- )। কবিতাকে তিনি ‘একার সন্ন্যাস’ বলেন। বিশ শতকের সাতের দশকে আবির্ভাব। তবে, দশকচর্চার ঘোর বিরোধী; বলেন, ‘দশক গৌণ কবিদের আশ্রয়’। নিরন্তর সাধনায় তিনি বার বার নিজেকে ভেঙেছেন এবং নতুন অনুষঙ্গে বিনির্মাণ করেছেন। নিজস্ব স্বরভঙ্গি, বাক্সময় চিত্রকল্প, পরাবাস্তব ঘোর ও প্রকাশপ্রকরণের নতুনত্বে রচনা করেছেন বাংলা কবিতার নতুন বাঁক। ব্রাত্যজীবন ও লোকনিজস্বতার বিপুল ভাঁড়ার তাঁর কবিতা। পুরাণের চরিত্ররা সেখানে জলের ভুবনে মাছের মতো সাবলীল আসা-যাওয়া করে। দীক্ষিত পাঠকের মুখে মুখে ফেরে তাঁর প্রবাদপ্রতিম অসংখ্য পঙক্তি।

কাব্যগ্রন্থ ‘বালিকা আশ্রম’কে হিসাবের বাইরে রাখলে ‘নোনা ব্যঞ্জনার শিলালিপি’ আবু হাসান শাহরিয়ারের ষোড়শ একক কবিতার বই। এ বইয়ের কবিতাগুলোয় কবি তাঁর স্বদেশ, সমকাল ও পৃথিবীকালকে এক উচ্চমার্গীয় বোধে দেখেছেন। শেষের কয়েকটি কবিতায় এসেছে চিরকালের মৃত্যুবোধও। বরাবরের মতো কবি ঝুঁকে থেকেছেন ব্রাত্যজীবন ও সর্বপ্রাণময়তায়। বোধের ধারাবাহিকতায় ‘নোনা ব্যঞ্জনার শিলালিপি’ শাহরিয়ারের কবিতার নতুন এক বাঁক, যে-বাঁক এই কবি আগেও একাধিকবার নিয়েছেন। কবির ৬০ বছর পূর্তিতে বইটি আগাম প্রকাশ করতে পেরে ভাষাচিত্র আনন্দিত।

কালজয়ী কবিরা একইসঙ্গে মহাকালের প্রতিনিধি এবং সমকালের হিসাবরক্ষক। বাংলা কবিতায় জীবনানন্দ দাশের পর বৃহত্তর কালের ক্যানভাসে যে-স্বল্প সংখ্যক কবির বিচরণ, আবু হাসান শাহরিয়ার সেই বিরলপ্রজদের একজন। ‘বিমূর্ত প্রণয়কলা’র কবিতাগুলোও এর জোরালো সাক্ষ্য দেয়।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good