Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Cholochitro Bishoyok Probondho

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Cholochitro Bishoyok Probondho

৳270

বাংলাদেশে চলচ্চিত্রের যাত্রাপথ দীর্ঘই বলা যায়। এই দীর্ঘ চলার পথে বাংলাদেশের চলচ্চিত্র নিজস্বরূপ সৃষ্টি করতে পেরেছে-এমনটা বলা যায় না। তবু যে সংস্কৃতিতে নির্মিত হয়-কোনো না কোনোভাবে সেই সংস্কৃতিরই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্রও ব্যতিক্রম নয়। বাংলাদেশের সংস্কৃতির পরতে পরতে প্রাচীনকাল থেকে সংগীতের যে প্রবহমানতা-তা চলচ্চিত্রেও গৃহীত হয়। আবার সময়ের ধারাবাহিকতায় বাঙালির মুক্তিযুদ্ধ এবং জীবনধারাও চলচ্চিত্রের বিষয় হিসেবে উঠে এসেছে। এমনকি সৃজনশীল শিল্পে পক্ষ-প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত কিংবা নানামাত্রিক দ্বন্দ্বের উদ্গাতা খলচরিত্রের সন্নিবেশও ঘটেছে প্রায় সব চলচ্চিত্রে- এসব বিষয় নিয়েই প্রবন্ধকারের আলোচনা গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। তবে বাংলাদেশের চলচ্চিত্রের প্রধানতম ধারা হিসেবে স্বীকৃত ‘বাণিজ্যিক ঘরানা’র চলচ্চিত্রকেই প্রাধান্য দিয়েছেন লেখক। যদিও সমালোচক মহলে এই ধারাটি সম্পর্কে প্রায়শ নেতিবাচক মনোভাব দৃশ্যমান এদেশে। কিন্তু শাহাদৎ রুমন এই ধারাটির ভেতরেও কীভাবে বাঙালি সংস্কৃতি জড়িয়ে গেছে-তা অন্বেষণ করার চেষ্টা করেছেন। গবেষকের দৃষ্টিকোণ থেকে এদেশীয় চলচ্চিত্রের বিভিন্ন দিককে সহজভাবে বয়ান করেছেন লেখক।বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে পশ্চিমবাংলায়ও ইদানীং বেশ আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে চলচ্চিত্রপ্রেমী মানুষের। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়েও চলচ্চিত্র অধ্যয়নের পরিধি বিস্তৃত হচ্ছে। এমতাবস্থায় এই বইটি শিক্ষার্থী, গবেষক ও সমালোচক মহলে একইসঙ্গে প্রয়োজনীয় এবং গৃহীত হবে বলেই আশা করছি।..

  • Brand: BHASHACHITRA
  • Product Code: Bhashachitra Book
  • Availability: In Stock
  • ISBN: 978-984-94105-6-0
  • Edition: February 2020
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hardcover
  • Year: 2021
  • Publication Date: 2020-02-20

বাংলাদেশে চলচ্চিত্রের যাত্রাপথ দীর্ঘই বলা যায়। এই দীর্ঘ চলার পথে বাংলাদেশের চলচ্চিত্র নিজস্বরূপ সৃষ্টি করতে পেরেছে-এমনটা বলা যায় না। তবু যে সংস্কৃতিতে নির্মিত হয়-কোনো না কোনোভাবে সেই সংস্কৃতিরই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্রও ব্যতিক্রম নয়। বাংলাদেশের সংস্কৃতির পরতে পরতে প্রাচীনকাল থেকে সংগীতের যে প্রবহমানতা-তা চলচ্চিত্রেও গৃহীত হয়। আবার সময়ের ধারাবাহিকতায় বাঙালির মুক্তিযুদ্ধ এবং জীবনধারাও চলচ্চিত্রের বিষয় হিসেবে উঠে এসেছে। এমনকি সৃজনশীল শিল্পে পক্ষ-প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত কিংবা নানামাত্রিক দ্বন্দ্বের উদ্গাতা খলচরিত্রের সন্নিবেশও ঘটেছে প্রায় সব চলচ্চিত্রে- এসব বিষয় নিয়েই প্রবন্ধকারের আলোচনা গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। তবে বাংলাদেশের চলচ্চিত্রের প্রধানতম ধারা হিসেবে স্বীকৃত ‘বাণিজ্যিক ঘরানা’র চলচ্চিত্রকেই প্রাধান্য দিয়েছেন লেখক। যদিও সমালোচক মহলে এই ধারাটি সম্পর্কে প্রায়শ নেতিবাচক মনোভাব দৃশ্যমান এদেশে। কিন্তু শাহাদৎ রুমন এই ধারাটির ভেতরেও কীভাবে বাঙালি সংস্কৃতি জড়িয়ে গেছে-তা অন্বেষণ করার চেষ্টা করেছেন। গবেষকের দৃষ্টিকোণ থেকে এদেশীয় চলচ্চিত্রের বিভিন্ন দিককে সহজভাবে বয়ান করেছেন লেখক।

বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে পশ্চিমবাংলায়ও ইদানীং বেশ আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে চলচ্চিত্রপ্রেমী মানুষের। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়েও চলচ্চিত্র অধ্যয়নের পরিধি বিস্তৃত হচ্ছে। এমতাবস্থায় এই বইটি শিক্ষার্থী, গবেষক ও সমালোচক মহলে একইসঙ্গে প্রয়োজনীয় এবং গৃহীত হবে বলেই আশা করছি।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good