Misttanno
ব্রিটিশ শাসিত বাংলার এক গ্রাম। সে গ্রামেরই এক বধূ একদিন ভুলক্রমে আবিষ্কার করে বসে একটি অপরিচিত, নতুন স্বাদের মিষ্টিজাতীয় খাবার। তারপর? ঘটনাবলী এককেন্দ্রিক স্থির থাকেনি, গড়িয়ে গেছে সময়ের ফাঁকফোকর ধরে অপ্রত্যাশিত, নাটকীয় কিন্তু যৌক্তিকভাবে। অবিভক্ত ভারতবর্ষের এক ছোট্ট গ্রাম থেকে কলকাতাঘেঁষা মফস্বল পর্যন্ত বিস্তৃত এই উপন্যাসে একজন গ্রাম্যবধূর উদ্যোক্তা হয়ে ওঠা, জাতপাত প্রথা, আধাত্ম্যবাদ, চক্রান্ত, কুসংস্কার ছাড়াও অতি সাধারণ কারণে মানুষের জীবন যে কত দ্রুত পাল্টে যেতে পারে- সবকিছুর উদাহরণ উঠে এসেছে স্বচ্ছন্দে। মাঝারি আকারের উপন্যাস হলেও মিষ্টান্নের প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্যের যে ইশারা তার ব্যাখ্যা হাজার লাইন ছাড়িয়ে যাবে। এই উপন্যাসের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনাই প্রধান ও গুরুত্বপূর্ণ। মিষ্টান্নে অতিরিক্ত কিছু বলা নেই, কেবল যেটুকু বললেই সাহিত্য ফুটে উঠে- সেটুকুই লেখক আপ্রাণ লিখতে চেষ্টা করেছেন। ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9422747
- Availability: In Stock
- Author Name: Nila Harun ,
- ISBN: 9789849422747
- Total Pages: 96
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Misttanno
ব্রিটিশ শাসিত বাংলার এক গ্রাম। সে গ্রামেরই এক বধূ একদিন ভুলক্রমে আবিষ্কার করে বসে একটি অপরিচিত, নতুন স্বাদের মিষ্টিজাতীয় খাবার। তারপর? ঘটনাবলী এককেন্দ্রিক স্থির থাকেনি, গড়িয়ে গেছে সময়ের ফাঁকফোকর ধরে অপ্রত্যাশিত, নাটকীয় কিন্তু যৌক্তিকভাবে। অবিভক্ত ভারতবর্ষের এক ছোট্ট গ্রাম থেকে কলকাতাঘেঁষা মফস্বল পর্যন্ত বিস্তৃত এই উপন্যাসে একজন গ্রাম্যবধূর উদ্যোক্তা হয়ে ওঠা, জাতপাত প্রথা, আধাত্ম্যবাদ, চক্রান্ত, কুসংস্কার ছাড়াও অতি সাধারণ কারণে মানুষের জীবন যে কত দ্রুত পাল্টে যেতে পারে- সবকিছুর উদাহরণ উঠে এসেছে স্বচ্ছন্দে। মাঝারি আকারের উপন্যাস হলেও মিষ্টান্নের প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্যের যে ইশারা তার ব্যাখ্যা হাজার লাইন ছাড়িয়ে যাবে।
এই উপন্যাসের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনাই প্রধান ও গুরুত্বপূর্ণ। মিষ্টান্নে অতিরিক্ত কিছু বলা নেই, কেবল যেটুকু বললেই সাহিত্য ফুটে উঠে- সেটুকুই লেখক আপ্রাণ লিখতে চেষ্টা করেছেন।
জন্মঃ ২৩ অক্টোবর, ১৯৯৪ইংপিতা মো: হারুনুর রশিদ তালুকদার ও মাতা রাশিদা আক্তার। পূর্বপূরুষের নিবাস চাঁদপুর জেলায় হলেও চার ভাইবোনের মধ্যে সর্বজ্যেষ্ঠ লেখকের জন্ম এবং বেড়ে উঠা সিলেটের মায়াবী পরিবেশে। সিলেটের মাটির প্রতি তার অন্যরকম ভালোবাসা আছে। ছাপার অক্ষরে একাধিক পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হলেও ২০১৯ এর বইমেলায় প্রকাশিত ‘অলীকালোকে’ তার প্রথম প্রকাশিত সম্পূর্ণ একক বই। তার লেখা গল্পে ভারতের আসামে ‘মিসটেক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত হয়েছে। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন।অবসরে ছবি আঁকা ও বইপড়া তার নেশা।প্রকাশিত বই:অলীকালোকে (উপন্যাস, ২০১৯)মিষ্টান্ন (উপন্যাস, ২০২০)লাল কম্বল (গল্পগ্রন্থ, ২০২০)

